Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সংক্রমণ কী ভাবে রোখা যায়, ইঁটের সারি দিয়ে বোঝাল কিশোরের দল, ভিডিও টুইট মোদীর

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। ভারতেও এই ভাইরাস ছড়াছে হু হু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সব দেশের সরকার বারবার জনসাধারণের কাছে আবেদন করছে, এই ভাইরাস মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে সোশ্যাল ড

করোনা সংক্রমণ কী ভাবে রোখা যায়, ইঁটের সারি দিয়ে বোঝাল কিশোরের দল, ভিডিও টুইট মোদীর

শেষ আপডেট: 16 April 2020 10:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। ভারতেও এই ভাইরাস ছড়াছে হু হু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সব দেশের সরকার বারবার জনসাধারণের কাছে আবেদন করছে, এই ভাইরাস মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে সোশ্যাল ডিসট্যান্সিং। এই সামাজিক দূরত্ব দিয়ে কী ভাবে এই ভাইরাসকে রোখা সম্ভব তা হাতেকলমে করে দেখাল এক দল কিশোর। সেই ভিডিও টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবার নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেন মোদী। সেখানে দেখা যাচ্ছে একদল কিশোর একটা খেলা খেলছে। সেখানে একজন শিক্ষকের ভূমিকা পালন করছে। বাকিরা তার ছাত্র। শিক্ষক দেখাচ্ছে কী ভাবে একজন করোনা আক্রান্তের শরীর থেকে ভাইরাস অন্যজনের মধ্যে ছড়ায়। এটা বোঝানোর জন্য সারিবদ্ধভাবে বৃত্তাকারে ইঁট সাজিয়েছে তারা। সবথেকে বাইরের দিকে থাকা ইঁটের করোনা সংক্রমণ হয়েছে। এবার তাকে ঠেলে দিলে সে তার পরের ইঁটকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। সে আবার তার সামনের ইঁটকে। এভাবে পুরো সারিটাই পড়ে যাচ্ছে। এটা দেখিয়ে সেই কিশোর বলছে, এভাবেই ছড়ায় এই সংক্রমণ। এখানেই শেষ নয়। কী ভাবে এই সংক্রমণ রোখা সম্ভব তাও দেখিয়ে দিচ্ছে ওই কিশোর। এবার এবার বাইরের ইঁটটিকে ধাক্কা দিলে সে তার সামনের ইঁটকে ধাক্কা দিচ্ছে। কিন্তু সারির মাঝখান থেকে একটি ইঁটকে সরিয়ে দিলে তার পিছনের ইঁট আর কোনও ইঁটকে ধাক্কা দিতে পারছে না। ফলে বাকি ইঁটগুলি দাঁড়িয়ে থাকছে। এই পদ্ধতিতে তারা এটা বোঝাতে চেয়েছে সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্বের মাধ্যমে এভাবেই করোনা সংক্রমণ রোখা সম্ভব। এই ভিডিও টুইট করে মোদী লেখেন, “এই কিশোররা খেলতে খেলতে এক বড় শিক্ষা সবাইকে দিয়ে গেল।” https://twitter.com/narendramodi/status/1250686540298088449?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1250686540298088449&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fit-s-viral%2Fkids-use-bricks-to-show-how-covid-19-spreads-pm-modi-calls-it-a-big-lesson%2Fstory-T2ph8gNizLuosdkgTrJNDL.html ভিডিওটি শেয়ার করার পর থেকেই তা ভাইরাল। ইতিমধ্যেই তা ২ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। ইতিমধ্যেই লাইক ও রিটুইটের বন্যায় ভেসে গিয়েছে টুইটার। সবাই বলছেন, সত্যিই এই ছোট্ট সময়ের মধ্যে কিশোররা যেটা বুঝিয়েছে তা অনেক শিক্ষিত মানুষও বুঝতে চাইছেন না। কেউ আবার লিখেছেন, করোনা সংক্রমণের একমাত্র উপায় যে সোশ্যাল ডিসট্যান্সিং তা না বোঝা অবধি এই ভাইরাস রোখা সম্ভব নয়। এই ভিডিও শেয়ার করার জন্য প্রধানমন্ত্রী মোদীরও প্রশংসা করেছেন সবাই।

```