Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফণী-বিধ্বস্ত ওড়িশায় দুর্গতদের মুখে খাবার, জল তুলে দিচ্ছে 'খালসা এইড', প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো : যেখানেই সাহায্যের প্রয়োজন হয়, পৌঁছে যান এঁরা। ধর্ম, আর্থিক অবস্থা কিছুই দেখেন না। একটাই উদ্দেশ্য থাকে। কীভাবে দুর্গতদের সাহায্য করা যাবে। এঁরা আমেরিকার একটি সংগঠন। নাম 'খালসা এইড'। শিখ সম্প্রদায়ের এই সংগঠন এ বার সুদূর মার্

ফণী-বিধ্বস্ত ওড়িশায় দুর্গতদের মুখে খাবার, জল তুলে দিচ্ছে 'খালসা এইড', প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 8 May 2019 16:49

দ্য ওয়াল ব্যুরো : যেখানেই সাহায্যের প্রয়োজন হয়, পৌঁছে যান এঁরা। ধর্ম, আর্থিক অবস্থা কিছুই দেখেন না। একটাই উদ্দেশ্য থাকে। কীভাবে দুর্গতদের সাহায্য করা যাবে। এঁরা আমেরিকার একটি সংগঠন। নাম 'খালসা এইড'। শিখ সম্প্রদায়ের এই সংগঠন এ বার সুদূর মার্কিন মুলুক থেকে পৌঁছে গিয়েছে ওড়িশাতেও। ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের জন্য শুরু করেছেন ত্রাণের কাজ। ইতিমধ্যেই ত্রাণ পেয়েছেন বেশ কিছু মানুষ। বেশ কয়েকদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে এই খালসা এইড। দিনকয়েক আগে ঘূর্ণিঝড় ফণীর দাপটে বিধ্বস্ত হয়েছে ওড়িশা। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী। এখানেই প্রথম আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়। মৃত্যু হয়েছে কয়েকজনের। বাড়ি-ঘর ভেঙে গিয়েছে বেশ কিছু মানুষের। নেই থাকার আশ্রয়, খাবার। এমনকী পানীয় জলেরও সমস্যা দেখা দিয়েছে কিছু এলাকায়। এই পরিস্থিতিতে নিজেদের ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছে খালসা এইড-এর প্রতিনিধিরা। খাবার, জল সবকিছু দেওয়া হচ্ছে দুর্গত মানুষদের জন্য। খালসা এইড-এর ভারতীয় শাখার ডিরেক্টর অমরপ্রীত সিং জানিয়েছেন, "এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মানুষকে এক হিসেবে দেখা। এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা সারা দুনিয়ায় যেখানেই দরকার পড়ে, সেখানেই ধর্ম, গায়ের রং, জাত, শ্রেণী কিছু না দেখে ঝাঁপিয়ে পড়ি। এখানে ঘূর্ণিঝড় দুর্গতদের মুখে এক ফোঁটা জল, এক মুঠো খাবার তুলে দেওয়ার পর তাঁদের মুখের হাসিটাই আমাদের সবথেকে বড় পুরস্কার।" তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পুরীতে তাঁদের ১৫ জন্য প্রতিনিধি কাজ করছেন। অমরপ্রীতের কথায়, "আমরা পুরী থেকে ৬০-৭০ কিলোমিটার দূরে আমাদের ক্যাম্প বসিয়েছি। আমরা সেখানেই খাবার বানিয়ে সেগুলো নিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছি। তারপর সেখানকার মানুষদের সেগুলো দিচ্ছি।" খালসা এইড-এর প্রতিনিধিদের সামনে সবথেকে বড় সমস্যা ছিল জলের সমস্যা। কিন্তু তারও ব্যবস্থা করে নিয়েছে এই সংগঠন। কলকাতা থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছে ৫০ হাজার লিটার জল। সেই জলই তুলে দেওয়া হচ্ছে দুর্গত মানুষদের মুখে। ঘূর্ণিঝড়ের দাপটে এই মুহূর্তে ওড়িশা জুড়ে ফোনের কানেকশন দুর্বল। ফলে মাঝেমধ্যে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। কিন্তু তাতে হতাশ হয়ে পড়েননি এই সংগঠনের সদস্যরা। বরং এই নতুন উদ্যমে কাজ করছেন তাঁরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেইসব ছবি। শুরু হয়েছে প্রশংসা। এই পরিস্থিতির মধ্যে যেভাবে বিদেশের এই সংগঠন ঝাঁপিয়ে পড়েছে, তারই প্রশংসা করছেন সবাই। তবে সে সবে অবশ্য মন দিতে নারাজ খালসা এইড-এর সদস্যরা। দুর্গতদের মুখে দু'মুঠো ভাত তুলে দিতেই ব্যস্ত তাঁরা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-world-an-isolated-island-presented-an-unusual-job-opportunity/

```