Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফুটবলের কী নেশা! রিসেপশন ফেলে বর ছুটলেন মাঠে

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের প্রতি ভালোবাসা? নাকি ফুটবলের জন্য পাগল? কোনও বিশেষণই বোধহয় পর্যাপ্ত নয় কেরলের এই যুবকের জন্য। সত্যিই তো, যে ফুটবল খেলার জন্য নিজের বিয়ের রিসেপশন ছেড়ে চলে যায়, তাকে আর কীই বা বলা যেতে পারে। কেরলের মালাপ্পুরমের যুবক

ফুটবলের কী নেশা! রিসেপশন ফেলে বর ছুটলেন মাঠে

শেষ আপডেট: 27 January 2019 06:34

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের প্রতি ভালোবাসা? নাকি ফুটবলের জন্য পাগল? কোনও বিশেষণই বোধহয় পর্যাপ্ত নয় কেরলের এই যুবকের জন্য। সত্যিই তো, যে ফুটবল খেলার জন্য নিজের বিয়ের রিসেপশন ছেড়ে চলে যায়, তাকে আর কীই বা বলা যেতে পারে। কেরলের মালাপ্পুরমের যুবক রিদভান। তাঁর একটাই নেশা। ফুটবল। মালাপ্পুরমের সেভেন সাইড দল 'ফিফা মাঞ্জেরি'র নির্ভরযোগ্য ডিফেন্ডার এই রিদভান। সম্প্রতি সেখানেই 'মালাপ্পুরম সেভেন এস লিগ' চলছিল। এ দিকে রিদভানের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছে। দুর্ভাগ্যক্রমে যে দিন বিয়ে, সে দিনই এক গুরুত্ত্বপূর্ণ খেলা পড়ল রিদভানদের দলের।

আরও পড়ুন:  এই গ্রামে প্রেম-যৌনতা অবাধ, লিভ-ইনে ‘না’ করেন না মা-বাবা, বরং তৈরি করে দেন ‘লাভ হাট’

অগত্যা। বিয়ে তো করতেই হবে। কিন্তু খেলা ছাড়া যায় কী করে। বিয়ের পর সন্ধ্যেবেলায় ছিল বিয়ের রিসেপশন। প্রচুর লোক। কিন্তু রিদভানের মন তো পড়ে খেলায়। হঠাৎ করে কনের কাছে গিয়ে রিদভান বলেন, "আমাকে ৫ মিনিট সময় সময় দেবে। আমি আসছি।" এই বলে সোজা খেলার মাঠে এসে ডিফেন্সের সামনে রিদভান। সেই খেলা জিতেও যায় তাঁর দল। কিন্তু রিদভানের এই কাণ্ডে বাড়ির পরিবেশ মোটেই ভালো ছিল না। বাড়ির লোক, কনের বাড়ির লোক, সর্বোপরি কনে, সবাই রেগে গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর কনে তো এও জিজ্ঞাসা করেন, দুপুরে খেলা হলে কি রিদভান খেলার জন্য বিয়েতে না বলে দিতেন? যদিও এই পুরো পরিস্থিতি তিনি কীভাবে সামলেছেন, সেটা জানা যায়নি। এই ঘটনা চোখে পড়ে যায় দেশের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের চোখে। তিনি টুইটারে এই ঘটনার উল্লেখ করে বলেন, রিদভানের খেলার প্রতি আগ্রহ দেখে তিনি মুগ্ধ। তিনি ব্যক্তিগতভাবে দেখা করতে চান এই যুবকের সঙ্গে। সঙ্গে অলিম্পিক পদক জয়ী এই শুটার মনে করিয়ে দেন, কিছুদিন আগেই দেশে সব রাজ্যের মধ্যে যে 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস' হলো, তার স্লোগানও কিন্তু ছিল 'আর ৫ মিনিট।' https://twitter.com/Ra_THORe/status/1088738473060687872 এমনিতেই ফুটবল নিয়ে কেরলবাসীর আবেগের কথা গোটা দেশ জানে। সে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জন্য মাঠে হলুদ জার্সিধারীদের উন্মাদনা হোক, কিংবা ফিফা বিশ্বকাপের সময়ও সবথেকে বেশি দর্শক সমাগম। বিধ্বংসী বন্যার পরেও এই আবেগ কমেনি। আর তাই রিদভানের বন্ধুরা বলছেন, 'ভগবানের আপন দেশে' রিদভানের এই ফুটবল প্রীতি তো থাকবেই। এতে অবাক হওয়ার আর কীই বা আছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```