Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষি বিল: কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেরল সরকার

দ্য ওয়াল ব্যুরো: পার্লামেন্ট, সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, পাঞ্জাব-হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের রাজপথে কৃষকদের আন্দোলনের পর এবার কৃষি বিল নিয়ে মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টে। বুধবার কেরলের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। পিনারাই বিজয়নের ক্যাবি

কৃষি বিল: কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেরল সরকার

শেষ আপডেট: 23 September 2020 12:34

দ্য ওয়াল ব্যুরো: পার্লামেন্ট, সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, পাঞ্জাব-হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের রাজপথে কৃষকদের আন্দোলনের পর এবার কৃষি বিল নিয়ে মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টে। বুধবার কেরলের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। পিনারাই বিজয়নের ক্যাবিনেট বৈঠকে ঠিক হয়েছে, রাজ্য সরকারের তরফে কৃষি বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। দু'এক দিনের মধ্যেই দেশের শীর্ষ আদালতে এই পিটিশন দাখিল করতে চলেছে কেরলের বাম সরকার। কেরল সরকারের তরফে এ নিয়ে বুধবার সন্ধে পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে একাধিক মন্ত্রী বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন সংবাদমাধ্যমে। মূলত, কৃষি বিল পাশের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করছে বিজয়ন সরকার। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সাংবিধানিক সমস্ত রীতিনীতিকে জলাঞ্জলি দিয়েছে। গায়ের জোরে এই বিল পাশ করানো হয়েছে। কেরল সরকারের এক মন্ত্রী তথা সিপিএমের কেরল রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সংবাদমাধ্যমে বলেন, "কৃষক বিলের বিরুদ্ধে দুটো লড়াই সমান্তরাল ভাবে লড়তে হবে। একটা হচ্ছে, রাজনৈতিক। অর্থাৎ এর কী সাংঘাতিক অভিঘাত হতে চলেছে তা নিয়ে জনমত গঠন করা এবং দুই সংবিধান বাঁচানোর লড়াই।" দু'দিন আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর ফেসবুক পোস্টে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কেরল তথা দেশের কৃষকরা এর শেষ দেখে ছাড়বেন। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা হবে এই বিল প্রত্যাহারের জন্য।" এমনিতে কেরলে বামেদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। এতটাই বৈরিতার সম্পর্ক যে নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে কংগ্রেস সভানেত্রী সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে আমন্ত্রণ জানালেও বিজয়নকে জানাননি। জানা গিয়েছিল, কেরল কংগ্রেসের আপত্তিতেই বাম সরকারের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি। তবে এবার কৃষি বিল নিয়ে বিজয়ন সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণের রাজ্যটির প্রদেশ কংগ্রেস।

```