Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দোকানের সব জামাকাপড় দিলেন বন্যা দুর্গতদের, ইদ পালনে নজির কেরলের দোকানদারের

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। বন্যা বিধ্বস্ত দক্ষিণের রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কোথাও বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। কোথাও বা একমুঠো খাবারের জন্য হাহাকার করছে মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই

দোকানের সব জামাকাপড় দিলেন বন্যা দুর্গতদের, ইদ পালনে নজির কেরলের দোকানদারের

শেষ আপডেট: 13 August 2019 08:17

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। বন্যা বিধ্বস্ত দক্ষিণের রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কোথাও বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। কোথাও বা একমুঠো খাবারের জন্য হাহাকার করছে মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই ৭২ জন মারা গিয়েছে কেরলে। সব হারিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন অন্তত আড়াই লক্ষ মানুষ। এই বন্যা বিধ্বস্ত কেরলে সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেখানকারই বাসিন্দা নৌশাদ। কাপড়ের ব্যবসা করেন এই নৌশাদ। খুব বড় কিছু নয়। ফুটপাথের উপরেই অল্প জায়গায় সাজিয়ে বসেন নিজের পসরা। ইদের জন্যও প্রচুর মাল তুলেছিলেন নৌশাদ। ভেবেছিলেন বিক্রিবাটা ভালো হলে পরিবারের সকলের সঙ্গে জমিয়ে পালন করবেন ইদ। কিন্তু সব ভাবনার মাঝেই বাদ সেধেছে কেরলের বন্যা। আশেপাশের মানুষগুলো ভয়াবহ বন্যায় সব হারিয়েছেন। তাই ইদের জন্য যে জামাকাপড় নৌশাদ তুলেছিলেন, বিনামূল্যে তা বিলিয়ে দিয়েছেন মালাবার অঞ্চলের বন্যা দুর্গতদের মধ্যে। নিজের ক্ষতির কথা না ভেবে, বন্যায় সব হারানো মানুষগুলোর জন্যই ভেবেছেন নৌশাদ। বেশিরভাগ জামাকাপড় রয়েছে মহিলা এবং শিশুদের জন্য। কিছুদিন আগেই নৌশাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই দলের সঙ্গে এসেছিলেন অভিনেতা রাজেশ শর্মাও। কিন্তু ততদিনে নিজের পুঁজির সবটাই প্রায় ব্যবসায় লাগিয়ে দিয়েছেন নৌশাদ। তাই টাকা দিয়ে সাহায্য করতে পারেননি। কিন্তু তাতে কী! ইচ্ছেটাই তো আসল। আশেপাশের অসহায় মানুষগুলোর জন্য যে কিছু একটা করতে হবে সেটা তখনই ঠিক করে নিয়েছিলেন নৌশাদ। তারপরেই ঠিক করেন ব্যবসার জন্য কেনা জামাকাপড় দান করবেন বন্যা দুর্গতদের মধ্যে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গুদামে বসে প্যাকেটে জামাকাপড় ভরছেন নৌশাদ। সাহায্য করছেন আর একজন। পাশ থেকে একজন আবার সাবধানবাণীও দিলেন। এত দানধ্যান করলে ব্যবসায় ক্ষতি হতে পারে। সব শুনেও বিন্দুমাত্র বিরক্ত নন নৌশাদ। বরং হাসিমুখে সকলের জন্য জামাকাপড় প্যাকিং করতেই ব্যস্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় নৌশাদ এখন স্টার। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন কেরল প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরাও। তবে সে সব দিকে নজর নেই নৌশাদের। বরং হাল্কা হেসে বলছেন, "মৃত্যুর পর কিছু তো সঙ্গে নিয়ে যাবো না। বরং এ বার সব হারানো মানুষগুলোকে ইদের আগের নতুন জামাকাপড় দিলাম। লাভ-ক্ষতি ভাবি না। ওদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। এ বার না হয় এ ভাবেই ইদ পালন করলাম।"

```