Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পাশে দাঁড়াব না’, ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে মন্তব্য কেরলের সিপিএম রাজ্য সম্পাদকের

দ্য ওয়াল ব্যুরো: ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন সিপিএমের কেরল রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য কেডিয়ারি বালাকৃষ্ণন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি স্পষ্ট জানিয়ে দেন, দলতো নয়ই, বাবা হিসেবে তিনিও ছেলের পাশে দাঁড়াবেন না। এ

‘পাশে দাঁড়াব না’, ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে মন্তব্য কেরলের সিপিএম রাজ্য সম্পাদকের

শেষ আপডেট: 22 June 2019 14:52

দ্য ওয়াল ব্যুরো: ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন সিপিএমের কেরল রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য কেডিয়ারি বালাকৃষ্ণন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি স্পষ্ট জানিয়ে দেন, দলতো নয়ই, বাবা হিসেবে তিনিও ছেলের পাশে দাঁড়াবেন না। এ দিন  কেরল সিপিএমের রাজ্য দফতরে পিনারাই বিজয়নের অত্যন্ত স্নেহভাজন এই সিপিএম নেতা বলেন, “আমার ছেলে একজন প্রাপ্ত বয়স্ক। ওঁর কোনও ঘটনার দায় আমার বা দলের নয়। আমি বা দল কেউই ওঁর পাশে নেই। ঠিক, ভুল প্রমাণ করার দায়িত্ব ওঁরই।” সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, তাঁর ছেলে বিনয় কেডিয়ারি আলাদা থাকেন অনেক দিন। তাঁর খবরও তিনি ঠিক করে রাখেন না। কয়েক দিন আগেই মুম্বইয়ের এক বার ডান্সার তরুণী বিনয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন মুম্বই পুলিশে। মুম্বই পুলিশ টিম নিয়ে যায় কেরলে। কান্নুরে পৈতৃক ভিটেতে গিয়ে বিনয়কে নোটিস দিয়ে আসে পুলিশ। বলা হয় ৭২ ঘণ্টার মধ্যে দেখা করতে হবে তদন্তকারী অফিসারের সঙ্গে। রবিবার বিকেলে ৭২ ঘণ্টা উত্তীর্ণ হবে। তার আগেই মুখ খুললেন বাবা কেডিয়ারি। যে তরুণী সিপিএম কেরল রাজ্য সম্পাদকের ছেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁর দুটি সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে। অভিযোগ ওঠার পরই তোলপাড় পড়ে যায় কেরল সিপিএমের অন্দরে। জরুরি ভিত্তিতে ডাকা হয় রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। ওই বৈঠকে কেডিয়ারি স্পষ্ট করে দেন, কোনও ভাবেই দলের কোনও নেতা যেন কোনও নরম মনোভাব দেখিয়ে মন্তব্য না করেন। এমনিতেই লোকসভা ভোটে কেরলে ভরাডুবি হয়েছে বামেদের। সরকারে থাকা সত্ত্বেও  জুটেছে একটি আসন। তার মধ্যেই এই অভিযোগে সরগরম হয়ে ওঠে কেরলের রাজনীতি। এখন দেখার, মুম্বই পুলিশ তদন্ত করে কোন পথে এগোয়। কী হয়ে এই সিপিএম নেতার ছেলের ভবিষ্যৎ।

```