Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মোবাইলে চার্জ রাখুন, গ্যাস জ্বালাবেন না, ঘূর্ণিঝড় নিসর্গের আগে মুম্বইবাসীর জন্য একাধিক সতর্কতা জারি প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই থেকে আর মাত্র ৯৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। বুধবার দুপুরেই মুম্বইয়ের কাছে আলিবাগে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। ল্যান্ডফলের সময় হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আইএম

মোবাইলে চার্জ রাখুন, গ্যাস জ্বালাবেন না, ঘূর্ণিঝড় নিসর্গের আগে মুম্বইবাসীর জন্য একাধিক সতর্কতা জারি প্রশাসনের

শেষ আপডেট: 3 June 2020 07:05

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই থেকে আর মাত্র ৯৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। বুধবার দুপুরেই মুম্বইয়ের কাছে আলিবাগে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। ল্যান্ডফলের সময় হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আইএমডি। এই পরিস্থিতিতে শহরবাসীর জন্য একাধিক সতর্কতা জারি করল প্রশাসন। বেশ কয়েক দিন ধরেই নিসর্গ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে উদ্ধব ঠাকরে প্রশাসন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কমপ্লেক্সের তরফে মুম্বইবাসীর জন্য একাধিক সতর্কতা জারি করা হয়েছে। নিসর্গ আছড়ে পড়ার সময় কী করবেন ও কী করবেন না তার তালিকা দেওয়া হয়েছে। কী করবেন এই সময়
  • বাড়ির বাইরে আলগা অবস্থায় কিছু পড়ে থাকলে তা বেঁধে রাখুন, বা বাড়ির ভিতরে এনে রাখুন।
  • দরকারি কাগজপত্র ও গয়না একটা ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দিন।
  • বাড়িতে ব্যাটারি চালিত জিনিস ঠিকমতো চলছে কিনা সেদিকে খেয়াল রাখুন।
  • টেলিভিশন ও রেডিওতে সরকারের নির্দেশের দিকে খেয়াল রাখুন।
  • মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। ঝড়ের সময় অবশ্য চার্জ দিতে যাবেন না।
  • জরুরি অবস্থায় প্রশাসনকে খবর দিন।
  • বস্তি এলাকায় বা ঝুপড়িতে থাকা মানুষরা বাড়ির সবথেকে পোক্ত জায়গায় যান।
  • সবসময় জরুরি পরিস্থিতির জন্য কিছু সরঞ্জাম তৈরি রাখুন।
  • দরজা-জানলা থেকে দূরে থাকুন। দরজা-জানলা ভাল করে বন্ধ করে দিন।
  • বাড়ির একদম মাঝামাঝি জায়গায় থাকুন। বাড়ির কোনা এড়িয়ে চলুন।
  • পরিস্থিতি খারাপ হলে বাড়ির মধ্যে টেবিল বা শক্ত কিছুর নীচে আশ্রয় নিন।
  • নিজের মাথা ও গলাকে হাত দিয়ে ঢেকে রাখুন।
  • ছাদে একদম যাবেন না। বাড়ি লাগোয়া ব্যালকনিতেও থাকবেন না।
  • যদি আপনি খোলা জায়গায় রয়েছেন, তাহলে চেষ্টা করুন কাছাকাছি কোনও আশ্রয় খুঁজতে।
  • খুব সমস্যা হলে সরকারি শেল্টারে গিয়ে আশ্রয় নিন।
  • প্লাগ পয়েন্ট বন্ধ করে দিন। টিভি, ফ্রিজ, এসি-র সুইচ বন্ধ রাখবেন।
  • পানীয় জল মজুত রাখুন।
  • বাড়ির কোথাও ফাটল আছে কিনা দেখে নিন। গ্যাস জাতীয় কিছু লিক করছে কিনা খেয়াল রাখবেন। কোনও গন্ধ পেলেই জানলা খুলে দিন। গ্যাসের ভাল্ভ বন্ধ করে অফিসে খবর দেবেন। ঝড়ের সময় গ্যাস জ্বালাতে যাবেন না।
কী করবেন না এই সময়
  • গুজব ছড়াবেন না।
  • ঝড়ের সময় গাড়ি নিয়ে বাইরে বেরবেন না।
  • কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে দূরে থাকুন।
  • বাড়িতে কোনও দাহ্য বস্তু যেন ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন।

```