Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চিদম্বরম ৭৪ ছুঁলেন, মোদীকে ৫৬-র খোঁচা দিয়ে কার্তি বললেন, "আপ্পা তোমাকে কেউ থামাতে পারবে না'

দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলে বসেই জন্মদিন কাটছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। সোমবার, ১৬ সেপ্টেম্বর ৭৪ ছুঁলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। আইএনক্স মিডিয়া দুর্নীতি মামলায় তাঁর মতোই অভিযুক্ত তাঁর ছেলে কার্তি চিদম্বরম। তিনি অবশ্য জামিনে রয়েছেন।

চিদম্বরম ৭৪ ছুঁলেন, মোদীকে ৫৬-র খোঁচা দিয়ে কার্তি বললেন, "আপ্পা তোমাকে কেউ থামাতে পারবে না'

শেষ আপডেট: 16 September 2019 07:57

দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলে বসেই জন্মদিন কাটছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। সোমবার, ১৬ সেপ্টেম্বর ৭৪ ছুঁলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। আইএনক্স মিডিয়া দুর্নীতি মামলায় তাঁর মতোই অভিযুক্ত তাঁর ছেলে কার্তি চিদম্বরম। তিনি অবশ্য জামিনে রয়েছেন। তবে বাবার জন্মদিনে বাবাকে উদ্দেশ করে সোশ্যাল মিডিয়ায় চিঠি লিখলেন কার্তি। এবং সেখানে ’৫৬ ইঞ্চি’ উল্লেখ করে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চিদম্বরমের টুইটার হ্যান্ডল থেকেও ফের একবার উদ্বেগ প্রকাশ করা হল দেশের অর্থনীতি নিয়ে। কার্তি ওই চিঠিতে লিখেছেন, “ডিয়ার আপ্পা, আজ তুমি ৭৪ বছর পূর্ণ করলে। ৫৬ নয়। তোমাকে কেউ থামাতে পারবে না।” একই সঙ্গে প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই খোলা চিঠিতে লিখেছেন, “৭৪ বছরের সঙ্গে ১০০ দিনের কোনও তুলনা হয় না।” ১০০ দিন বলে কার্তি বোঝাতে চেয়েছেন দ্বিতীয় মোদী-সরকারের সময়কালকে। বোঝাতে চেয়েছেন, তাঁর বাবা ৭৪ বছরের জীবনে যা যা করেছেন, ১০০ দিনের সঙ্গে তার কোনও তুলনা চলে না। https://twitter.com/KartiPC/status/1173305002237915136 আর জেলে বসে চিদম্বরম তাঁর টুইটার হ্যান্ডল থেকে লিখতে বললেন, “আমার এখন চিন্তা শুধু দেশের অর্থনীতি নিয়ে। একটা পরিসংখ্যান বলি, গত অগস্টে রপ্তানির হার ছিল  -৬.০৫ শতাংশ।” একই সঙ্গে চিদম্বরম বলেছেন, “বছরে ২০ শতাংশ রপ্তানি না হলে জিডিপি ৮ শতাংশ হবে না।” আলাদা একটি টুইটে চিদম্বরমের হ্যান্ডল থেকে লেখা হয়েছে, “ভগবান দেশের মঙ্গল করুন!” https://twitter.com/PChidambaram_IN/status/1173473903802556416 সেই তিহাড় জেলে যাওয়ার সময় থেকে দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে চলেছেন চিদম্বরম। গাড়িতে ওঠার আগে হাতের পাঞ্জা দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, “পাঁচ শতাংশ জানেন?” বোঝাতে চেয়েছিলেন জিডিপি-র কথা। মাঝে বাড়ির লোককে বলে গাড়ি শিল্পে মন্দা এবং সামগ্রিক সঙ্কট নিয়ে টুইট করেছিলেন চিদম্বরম। এ দিন ফের একবার সেই অর্থনীতিকে হাতিয়ার করেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিঁধলেন এই দক্ষিণী নেতা। বোঝাতে চাইলেন, এই সরকার অর্থনীতিকে লাটে তুলে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত। https://twitter.com/Jairam_Ramesh/status/1173447046214356993

```