Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে দেশবিরোধী নাটক, মোদীকে অপমান, গ্রেফতার প্রধান শিক্ষিকা, ছাত্রীর মা

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের নাটকে দেশবিরোধী মন্তব্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল কর্ণাটকের বিদারের একটি স্কুলের বিরুদ্ধে। সেই স্কুলের প্রধান শিক্ষিকা ও এক ছাত্রীর মাকে গ্রেফতার করল পুলিশ। গত ২১ জ

স্কুলে দেশবিরোধী নাটক, মোদীকে অপমান, গ্রেফতার প্রধান শিক্ষিকা, ছাত্রীর মা

শেষ আপডেট: 31 January 2020 13:25

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের নাটকে দেশবিরোধী মন্তব্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল কর্ণাটকের বিদারের একটি স্কুলের বিরুদ্ধে। সেই স্কুলের প্রধান শিক্ষিকা ও এক ছাত্রীর মাকে গ্রেফতার করল পুলিশ। গত ২১ জানুয়ারি বিদারের শাহিন স্কুলে একটি নাটক অনুষ্ঠিত হয়। মূলত চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা এই নাটকে অংশ নেয়। সেখানেই নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করতে গিয়ে দেশবিরোধী মন্তব্য ও মোদীকে অপমান করার অভিযোগ ওঠে। নাটকটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই নীলেশ নামের এক সমাজকর্মী গত রবিবার বিদার থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, এই নাটকে মোদীকে অপমান করা হয়েছে। এর প্রভাব এলাকার শান্তি-শৃঙ্খলার উপর পড়তে পারে। জানা গিয়েছে, এই অভিযোগ পেয়েই তিনদিন আগে বিদার থানার পুলিশ সেই স্কুলে যায়। সেখানে গিয়ে তারা সেই নাটকের ভিডিও দেখে। তারপর গত তিনদিন ধরে স্কুলের সব শিক্ষিকা, কর্মী ও ছাত্রীদের অভিভাবককে জেরা করে তারা। এর মধ্যেই মঙ্গলবার স্কুলের কন্ট্রোল রুমে তালা লাগিয়ে দেয় পুলিশ। বৃহস্পতিবার ছাত্রীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা কথা বলেন পুলিশ আধিকারিকরা। তারপরেই শুক্রবার স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম ও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মা নাজিবুন্নিসাকে গ্রেফতার করে তারা। পুলিশ সূত্রে খবর, আজই দু'জনকে আদালতের সামনে পেশ করলে তাঁদের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। নাজিবুন্নিসা জানিয়েছেন, তিনি কিছু ইউটিউব ভিডিও দেখে ওই সংলাপ তাঁর মেয়েকে শিখিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে অপমান করার কোনও ইচ্ছে তাঁর ছিল না। তবে তিনি এই কাজ না করলেও পারতেন বলে স্বীকার করেছেন নাজিবুন্নিসা। তিনি জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি এই ঘটনার প্রভাব এতদূর যেতে পারে। শাহিন গ্রুপের সিইও তৌসিফ মাদিকেরি জানিয়েছেন, গত তিনদিন ধরে বারবার পুলিশ স্কুলে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ ( এ ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাই এত সহজে তাঁরা জামিন পাবেন না। তবে তাঁদের জামিনের সবরকমের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, স্কুলের অন্য অভিভাবিকারা জানিয়েছেন, নাটকের প্রথম স্ক্রিপ্টে এই ধরনের দেশদ্রোহী বা মোদী বিরোধী কোনও লাইন ছিল না। নাজিবুন্নিসা নিজেই জোর করে এই লাইনগুলি ঢোকান। এই কাজকে সমর্থন করেন প্রধান শিক্ষিকা। তাই তাঁরা কিছু বলতে পারেননি।

```