Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মদের দোকান খুলতেই বাজি ফাটিয়ে সেলিব্রেশন কর্নাটকে, রইল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই ভারতে তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। কিন্তু একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে মদের দোকানও। আর মদের দোকান খুলতেই দেখা গেল সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে জড়ো হয়েছেন একাধিক

মদের দোকান খুলতেই বাজি ফাটিয়ে সেলিব্রেশন কর্নাটকে, রইল ভিডিও

শেষ আপডেট: 4 May 2020 14:29

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই ভারতে তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। কিন্তু একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে মদের দোকানও। আর মদের দোকান খুলতেই দেখা গেল সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে জড়ো হয়েছেন একাধিক মানুষ। গোটা দেশেই দেখা গিয়েছে এই ছবিটা। কর্নাটকে তো রীতিমতো বাজি ফাটিয়ে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ক্রেতাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কন্টেইনমেন্ট জোনের বাইরে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে সোমবার থেকে মদের দোকান খোলা হয়েছে। তবে কোনও শপিং কমপ্লেক্স নয়, শুধুমাত্র এককভাবে থাকা দোকানগুলোই খোলা হয়েছে। আর সেটা খুলতেই দেশজুড়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সকাল থেকেই মদের দোকানের বাইরে লাইন পড়েছিল। বেলা ১২টায় দোকান খোলার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভিড়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। দিল্লির একাধিক জায়গায় তো পুলিশের সঙ্গে গণ্ডগোলেও জড়ান সাধারণ মানুষ। বাধ্য হয়ে একাধিক জায়গায় মদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন।

আরও পড়ুন মাস্ক না পরলে মদ মিলবে না, কাউকে দু’বোতলের বেশি নয়, ১৫ দফা নির্দেশ আবগারি দফতরের

কর্নাটকে ছবিটা আরও খানিকটা আলাদা। এখানে বিভিন্ন জেলায় দেখা গিয়েছে, দোকান খোলার আগেই লাইন পড়েছে। এমনকি দোকানের বাইরে রীতিমতো বাজি ফাটিয়ে সেলিব্রেশন চলছে। কর্নাটকের কোলারে একটা দোকানের সামনে দেখা যায়, হাতে বাজির প্যাকেট নিয়ে হাজির হয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, মদের দোকান এতদিন পরে খোলায় আনন্দ ধরে রাখতে পারছেন না তাঁরা। তাই বাজি ফাটিয়ে সেলিব্রেশন করছেন। https://twitter.com/CNNnews18/status/1257195639072452609?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1257195639072452609&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fkarnataka-residents-burst-firecrackers-to-celebrate-the-reopening-of-liquor-shops-2604639.html কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় অবশ্য বলা হয়েছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। দোকানের বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে অন্তত ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে ক্রেতাদের। সেইসঙ্গে একসঙ্গে পাঁচজনের বেশি দাঁড়াতে পারবেন না লাইনে। প্রশাসনের সঙ্গে দোকানগুলিকেও বলা হয়েছে, এই নির্দেশিকা পালন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে। এক মাসের উপর বন্ধ থাকার পরে মদের দোকান খুলতেই অবশ্য কোনও শর্ত মানলেন না ক্রেতারা। কেউ মানলেন না সামাজিক দূরত্ব। সব দোকানের বাইরে পড়ল লম্বা লাইন। আর তার মধ্যেই কর্নাটকে বাজি ফাটিয়ে হল সেলিব্রেশন।

```