Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কঙ্গনার নিশানায় সনিয়া, ইতিহাস আপনার মৌনতার বিচার করবে, কটাক্ষ অভিনেত্রীর

দ্য ওয়াল ব্যুরোঃ শিবসেনা বিরোধিতার সঙ্গেই এবার মহারাষ্ট্রে শিবসেনার জোটসঙ্গী কংগ্রেসের দিকে নিশানা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে কটাক্ষ করলেন তিনি। বললেন, মহারাষ্ট্র সরকার কঙ্গনার প্রতি যে আচরণ করেছ

কঙ্গনার নিশানায় সনিয়া, ইতিহাস আপনার মৌনতার বিচার করবে, কটাক্ষ অভিনেত্রীর

শেষ আপডেট: 11 September 2020 09:05

দ্য ওয়াল ব্যুরোঃ শিবসেনা বিরোধিতার সঙ্গেই এবার মহারাষ্ট্রে শিবসেনার জোটসঙ্গী কংগ্রেসের দিকে নিশানা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে কটাক্ষ করলেন তিনি। বললেন, মহারাষ্ট্র সরকার কঙ্গনার প্রতি যে আচরণ করেছে, তা দেখেও চুপ আছেন সনিয়া। একজন মেয়ে হয়ে তিনি এর প্রতিবাদ করেননি। তাই ইতিহাস তাঁর এই মৌনতার বিচার করবে বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী। শুক্রবার সকালে টুইট করে নিজের বক্তব্য রাখেন কঙ্গনা। তাঁর টুইটের কেন্দ্রে ছিলেন সনিয়া। কঙ্গনা বলেন, “শ্রদ্ধেয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীজি, মহারাষ্ট্রে আপনাদের সরকার আমার সঙ্গে যে আচরণ করছে, একজন মহিলা হয়ে কি আপনার সেটা খারাপ লাগছে না? ডক্টর আম্বেদকর যে সংবিধান আমাদের দিয়েছে, সেই সংবিধান মেনে চলতে কি আপনাদের সরকারকে অনুরোধ করতে পারেন না আপনি?” https://twitter.com/KanganaTeam/status/1304271586527191040?s=19 এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি আরও বলেন, “আপনি পাশ্চাত্যে বড় হয়ে ভারতে রয়েছেন। আপনি মহিলাদের কষ্টের কথা আশা করি জানেন। যখন আপনাদের সরকার একজন মহিলাকে হেনস্থা করছে ও আইনশৃঙ্খলাকে উপহাসে পরিণত করেছে, তখন আপনার এই মৌনতার বিচার ইতিহাস করবে। আমি আশা করছি আপনি হস্তক্ষেপ করবেন।” সনিয়াকে কটাক্ষ করলেও শিবসেনা বিরোধিতা থেকে বিন্দুমাত্র সরে আসছেন না কঙ্গনা। এদিনও কংগ্রেসের জোটসঙ্গী শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেকে নিয়ে মন্তব্য করেছেন কঙ্গনা। তিনি বলেন, “আমার অন্যতম পছন্দের আইকন গ্রেট বালা সাহেব ঠাকরের সবথেকে বড় ভয় ছিল একদিন শিবসেনা জোট বেঁধে কংগ্রেস হয়ে যাবে। আজকে দলের এই অবস্থা দেখলে তাঁর কী মনে হত সেটা জানতে আমার খুব ইচ্ছে হচ্ছে।” এর আগে কঙ্গনা কটাক্ষ করে বলেছিলেন নিজেদের আদর্শ বিক্রি করে শিবসেনা সনিয়া সেনাতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার টুইট করে তিনি বলেন, “বালা সাহেব ঠাকরের আদর্শে শিবসেনা তৈরি হয়েছিল। কিন্তু আজ ক্ষমতার জন্য আদর্শ বিক্রি করে দিয়েছে তারা। শিবসেনা থেকে সনিয়া সেনাতে পরিণত হয়েছে তারা। আমার অনুপস্থিতিতে গুণ্ডা দিয়ে আমার বাড়ি ভাঙাকে কোনও প্রশাসনিক সিদ্ধান্ত বলবেন না। এভাবে সংবিধানকে অপমান করবেন না।” কঙ্গনার এভাবে শিবসেনার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে আক্রমণ শুরু করার পর থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা মহারাষ্ট্রে এবার বিজেপিও সরাসরি বিতর্কে নামতে চলেছে। কারণ, কংগ্রেস ও শিবসেনা বারবার কঙ্গনার পিছনে বিজেপির সমর্থনের কথা বলে এসেছে। অন্যদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। কঙ্গনাকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার বিজেপির জোটসঙ্গী দলের সাংসদ রামদাস অঠওয়াল কঙ্গনার সঙ্গে দেখা করা সমর্থন জানিয়ে এসেছেন। তাই এই বিষয়টি এবার পুরোপুরি রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে চলেছে বলেই মন্তব্য পর্যবেক্ষকদের একাংশের।

```