Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা আক্রান্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সংক্রমণ মিলল তাঁর মায়ের শরীরেও, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়ার শরীরেও মিলল কোভিড-১৯ সংক্রমণ। জানা গিয়েছে, গত চারদিন ধরে দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিরাদিত্য। প্রবল

করোনা আক্রান্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সংক্রমণ মিলল তাঁর মায়ের শরীরেও, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 9 June 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়ার শরীরেও মিলল কোভিড-১৯ সংক্রমণ। জানা গিয়েছে, গত চারদিন ধরে দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিরাদিত্য। প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তরুণ এই নেতা। জানা গিয়েছে, সেই সময়ে জ্যোতিরাদিত্যর মায়ের শরীরে কোনও উপসর্গ ছিল না। তাঁর নমুনা পরীক্ষার পর রিপোর্ট আসে পজিটিভ। তারপর ম্যাক্স হাসপাতালেই ভর্তি করা হয় মাধবী রাজেকে। সপ্তাহ দুয়েক আগে সর্বভারতীয় বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাঁর চিকিৎসা চলছিল গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সোমবার কোভিড মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সম্বিত। গতকাল, সোমবার জানা গিয়েছিল শরীর ভাল নেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। আপের তরফে জানানো হয়, রবিবার দুপুরের পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে কেজরিওয়ালের। হালকা জ্বরের সঙ্গে গলা জ্বালা শুরু হয় তাঁর। সমস্ত বৈঠক বাতিল করেন দিল্লির মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের নির্দেশে মঙ্গলবার সকালে তাঁর কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকেল চারটে পর্যন্ত কেজরিওয়ালের করোনা পরীক্ষার রিপোর্ট আসেনি।

```