Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যায়বিচার জয় পেল, নির্ভয়াকাণ্ডে ফাঁসির পরে টুইট বার্তা মোদীর

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সাত বছরের আইনি লড়াইয়ের পরে শুক্রবার ভোরে তিহাড় জেলে ফাঁসি দেওয়া হয়েছে নির্ভয়ার চার দোষীকে। এই ঘটনায় করোনা আতঙ্কের মধ্যেও একটা স্বস্তি পেয়েছে দেশ। এই ঘটনার পরে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন,

ন্যায়বিচার জয় পেল, নির্ভয়াকাণ্ডে ফাঁসির পরে টুইট বার্তা মোদীর

শেষ আপডেট: 20 March 2020 07:09

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সাত বছরের আইনি লড়াইয়ের পরে শুক্রবার ভোরে তিহাড় জেলে ফাঁসি দেওয়া হয়েছে নির্ভয়ার চার দোষীকে। এই ঘটনায় করোনা আতঙ্কের মধ্যেও একটা স্বস্তি পেয়েছে দেশ। এই ঘটনার পরে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ন্যায়বিচার জয় পেল। শুক্রবার সকালে টুইট করেন মোদী। টুইটে তিনি লেখেন, “ন্যায়বিচার জয় পেল। ভারতের মহিলাদের সম্মান ও সুরক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নারী শক্তি সব ক্ষেত্রে বিকশিত হয়েছে। আমাদের একসঙ্গে মিলে এমন একটা দেশ বানাতে হবে যেখানে মহিলাদের ক্ষমতায়নের দিকেই নজর দেওয়া হয়। যেখানে সাম্য বজায় থাকে।” দীর্ঘ টালবাহানার শেষে চতুর্থ বারের জন্য ঘোষণা হয়েছিল ফাঁসির তারিখ। এর আগে যেভাবে তিন-তিন বার ফাঁসির তারিখ পিছিয়েছে, তাতে সন্দেহ ছিল এই বারও ফাঁসি হবে কিনা। আশঙ্কা ছিল, ফের কোনও আইনি ফাঁক বার করে সুযোগ নিতে পারে অপরাধীরা। সে চেষ্টাও চলেছিল বিস্তর। ফাঁসির দু’দিন আগে থেকেই শুরু হয় একের পর এক আবেদন। এমনকি ফাঁসির ঠিক আগের রাতেও মাঝরাত থেকে শুরু হয় মহানাটক। কিন্তু উত্তেজনার পারা চড়িয়েও, শেষমেশ কোনও অপ্রত্যাশিত রায় আসেনি আদালতের তরফে। নির্ধারিত সময় ও সূচি মেনেই ফাঁসির জন্য প্রস্তুতি শুরু হয়। ফাঁসি হয়েও যায় ঠিক সময়ে। সেই ফাঁসি, যার জন্য আট বছর ধরে লড়াই করছে নৃশংসতম উপায়ে ধর্ষিত এক তরুণীর পরিবার। সেই ফাঁসি, যার জন্য আট বছর ধরে প্রতীক্ষা করে রয়েছে দেশের প্রায় প্রতিটা মানুষ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিশ্চিত মৃত্যুর পথে শেষ হয়ে গেল নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলার চার অপরাধী পবন গুপ্ত, মুকেশ সিং, অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মা। পঞ্চম অপরাধী রাম সিং ধরা পড়ার কিছু দিন পরেই আত্মহত্যা করেছিল। ষষ্ঠ অপরাধী নাবালক হওয়ায় ছাড়া পেয়েছে কয়েক বছর সংশোধনাগারে থেকে। ফাঁসির কয়েক ঘণ্টা আগে নতুন করে সাজা রদের আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার দোষী। মাঝরাতেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়িতে পৌঁছন নির্ভয়া দোষীদের আইনজীবী এপি সিং। শুনানিও শুরু হয় সুপ্রিম কোর্টে। কিন্তু শেষমেশ কোনও আবেদনই ধোপে টেকেনি। এই ফাঁসির পরে নির্ভয়ার মা আশাদেবী বলেন, “অনেকটা দীর্ঘ লড়াইয়ের পরে বিচার পেলাম আমরা। এই লড়াইয়ের পথে কাঁটা কম ছিল না। যন্ত্রণার শেষ ছিল না। তবু অপেক্ষার শেষ হল। ফাঁসি হল চার জনের। বিচার পেল আমাদের মেয়েটা।” একই সঙ্গে মনে করিয়ে দিলেন, “লড়াই কিন্তু আমরা থামাব না। দেশের অন্য নির্ভয়াদের জন্য এ লড়াই চালিয়ে যাব।” আশাদেবীর কথার সূত্র ধরেই নির্ভয়ার বাবা বললেন, “এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা। বলে বোঝাতে পারব না কেমন লাগছে। এই দিনটা শুধু আমাদের জন্য না সারা দেশের জন্য আনন্দের দিন। ন্যায়ের দিন। আজ নির্ভয়া নিশ্চয়ই খুশি হবে। মহিলাদের জন্য আরও কঠিন আইন গাইডলাইন আসুক, সেটাই চাই।”

```