Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সারজিল ইমামের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিশ, হেফাজতে পাঠাল আদালত

দ্য ওয়াল ব্যুরো: সিএএ বিরোধী আন্দোলনে হিংসায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র সারজিল ইমাম। গত মাসে বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি। মঙ্গলবার ধৃত ছাত্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। পাটিয়ালা হাউস

সারজিল ইমামের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিশ, হেফাজতে পাঠাল আদালত

শেষ আপডেট: 18 February 2020 11:14

দ্য ওয়াল ব্যুরো: সিএএ বিরোধী আন্দোলনে হিংসায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র সারজিল ইমাম। গত মাসে বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি। মঙ্গলবার ধৃত ছাত্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। পাটিয়ালা হাউস কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে হিংসা ছড়ানোর ভয়েস রেকর্ড-সহ ১০ জনের সাক্ষ্য জমা দেয় পুলিশ। তারপর বিচারক ধৃত ছাত্রকে ৩ মার্চ পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছেন। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় সারজিলের একটা ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করেছেন জেএনইউয়ের এই ছাত্র। ভিডিওতে সারজিলকে বলতে শোনা যায়, “অসমে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। ধীরে ধীরে সব বাংলাভাষীকে মারা হবে। ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তাই অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে হবে। রেললাইন উড়িয়ে দিয়ে অন্তত কয়েক দিনের জন্য এই রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন করতে হবে মণিপুর, অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশকেও।” এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সারজিল ইমামের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করে অসম সরকার। তারপরে এফআইআর করে দিল্লি পুলিশও। পাঁচটি দল গঠন করে দিল্লি পুলিশ। তল্লাশি শুরু হয় মুম্বই, পাটনা ও দিল্লিতে। মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন সারজিল। অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন সারজিল। হিন্দি ও ইংরেজি সংবাদমাধ্যমে লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে বিক্ষোভের প্রচার করেছেন। শাহিনবাগে যে ধর্না হচ্ছে তারও অন্যতম প্রধান মুখ বলা হয় এই সারজিল ইমামকে।   তবে সারজিলের ওই বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর শাহিনবাগের আন্দোলনকারীদের তরফে একটা বিবৃতি দিয়ে জানানো হয়, “নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহিনবাগে আন্দোলন চলছে। দিনে দিনে আন্দোলনের পরিসর বেড়েছে। আরও বেশি সংখ্যক মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাই এই আন্দোলনকে কোনও একজন সারজিল ইমাম বা কারও একার আন্দোলন বলা যাবে না। এটা জনগণের আন্দোলন। এই আন্দোলনের কোনও নেতা বা মুখ নেই।” অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনেকবার বিতর্কে জড়িয়েছেন জেএনইউয়ের এই ছাত্র। অযোধ্য মামলার রায় ঘোষণার পর তিনি বলেছিলেন, সংবিধান পুড়িয়ে ফেলবেন। তখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

```