Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সেপ্টেম্বরেই বাজারে আসছে জিও ফাইবার, মাসে ৭০০ টাকা থেকে প্ল্যান শুরু, বার্ষিক প্ল্যানের সঙ্গে ফোর-কে টিভি ফ্রি

দ্য ওয়াল ব্যুরো: বহু অপেক্ষার পর সেপ্টেম্বর মাসেই বাজারে আসছে রিলায়েন্স জিও হোম ব্রডব্যান্ড। সোমবার ঈদের দিনে রিলায়েন্সের ৪২তম বার্ষিক সাধারণ সভায় তা ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানান, সেপ্টেম্বর মাসের ৫ তারিখ থেকে জ

সেপ্টেম্বরেই বাজারে আসছে জিও ফাইবার, মাসে ৭০০ টাকা থেকে প্ল্যান শুরু, বার্ষিক প্ল্যানের সঙ্গে ফোর-কে টিভি ফ্রি

শেষ আপডেট: 12 August 2019 08:40

দ্য ওয়াল ব্যুরো: বহু অপেক্ষার পর সেপ্টেম্বর মাসেই বাজারে আসছে রিলায়েন্স জিও হোম ব্রডব্যান্ড। সোমবার ঈদের দিনে রিলায়েন্সের ৪২তম বার্ষিক সাধারণ সভায় তা ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানান, সেপ্টেম্বর মাসের ৫ তারিখ থেকে জিও ফাইবার বাজারে আসছে। টারিফ প্যাকেজ তথা প্ল্যান শুরু হবে মাসে ৭০০ টাকা থেকে। প্ল্যান অনুযায়ী ইন্টারনেট স্পিড পাওয়া যাবে ১০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত। প্রসঙ্গত, ভারতে ব্রডব্যান্ডের ক্ষেত্রে বরাবরের সমস্যা হল স্পিড। বহু পরিষেবা সংস্থা হাই স্পিড ব্রডব্যান্ডের নামে আখেরে যে সার্ভিস দেন, তাতে উপভোক্তাদের অধিকাংশই খুশি নন। কিন্তু রিলায়েন্সের দাবি, ইন্টারনেট স্পিড নিয়ে এর পর আর উপভোক্তাদের কোনও অভিযোগ থাকবে না। এ দিন রিলায়েন্সের তরফে আরও জানানো হয়েছে, জিও ফাইবার বাজারে ছাড়ার পর দেশের ২০ লক্ষ বাড়িতে তা পৌঁছে যাবে। ইতিমধ্যে ১৫ লক্ষ পরিবার এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তা ছাড়া গত কয়েক মাস ধরে ৫ লক্ষ বাড়িতে এই পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে। মুকেশ আম্বানি এ দিন বলেন, “উপভোক্তাদের হয় ডেটা বা ভয়েসের জন্য টাকা দিতে হবে”। জিও ফাইবারের পাশাপাশি জিও হোম ফোন পরিষেবা একই সঙ্গে দেওয়া হবে। তাতে লোকাল এবং এসটিডি কল করা যাবে একেবারে বিনা মূল্যে। একমাত্র আন্তর্জাতিক কলের জন্য টাকা নেওয়া হবে। তবে বর্তমানে অন্যান্য পরিষেবা সংস্থাগুলি যে পরিমাণ টাকা নেয়, তার দশ ভাগের এক ভাগ খরচ হবে এই ফোন থেকে ইন্টারন্যাশনাল কল করার জন্য। আবার আমেরিকা ও কানাডায় কল করার জন্য প্রতি মাসে ৫০০ টাকার প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে। এর পরই জিও ফাইবার সার্ভিসের মাধ্যমে টেলিভিশন-এর পরিষেবার কথা ঘোষণা করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, উপভোক্তারা হাই ডেফিনেশন টিভি সার্ভিস পাবেন। এ জন্য ফোর কে (4K) সেট টপ বক্স বাজারে আনছে তারা। ‘ওয়েলকাম অফার’ জিও ফরএভার বার্ষিক প্ল্যানের সঙ্গে একটি হাইডেফিনেশন বা ফোর কে টিভি এবং ফোর কে সেট টপ বক্স দেওয়া হবে।

```