Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপাবলির দিল্লিতে জঙ্গিহানার আশঙ্কা, রাজধানীকে মুড়ে ফেলা হল কড়া নিরাপত্তায়

দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবের মাঝেই আতঙ্ক। জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি হল গোটা দিল্লিতে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে একাধিক মার্কেট, শপিংমল, মাল্টিপ্লেক্স ও মেট্রো স্টেশনে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নাশকতা চালাত

দীপাবলির দিল্লিতে জঙ্গিহানার আশঙ্কা, রাজধানীকে মুড়ে ফেলা হল কড়া নিরাপত্তায়

শেষ আপডেট: 27 October 2019 03:39

দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবের মাঝেই আতঙ্ক। জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি হল গোটা দিল্লিতে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে একাধিক মার্কেট, শপিংমল, মাল্টিপ্লেক্স ও মেট্রো স্টেশনে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নাশকতা চালাতে পারে দীপাবলির দিন, এমনই খবর এসেছে প্রশাসনের কাছে। সীমান্তে দুই জইশ জঙ্গির ফোনের কথোপকথন থেকে বিষয়টি জানতে পারেন গোয়েন্দারা। আর তারপরই শুরু হয়ে যায় নিরাপত্তার তোড়জোর। সরোজিনী নগর, করল বাগ, লালপত নগরের মার্কেটগুলিতে মোতায়েন করা হয়েছে বিরাট সেনাবাহিনী। ২৪টি শপিং মল, মধ্য দিল্লির সমস্ত সরকারি দফতর, মেট্রো স্টেশনগুলিতেও থাকছে নিরাপত্তাবাহিনীর নজরদারি। থাকছে কুইক রেসপন্স টিমও। গত সপ্তাহেই দিল্লির থানা ও পুলিশ কলোনিতে জঙ্গি হামলা হতে পারে বলে খবর মিলেছিল। জানা গিয়েছিল, আত্মঘাতী জঙ্গি হানা ঘটাতে পারে জইশ। দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে প্রশাসন। সড়কপথে শুরু হয় নাকা চেকিং। দিল্লির পাশাপাশি আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহরেও জারি হয়েছে সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্য পুলিশের সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর যোগাযোগ করা হচ্ছে। দুপুরের পর থেকে জনবহুল জায়গাগুলিতে আরও নিরাপত্তা বাড়ানো হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

```