Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষার নতুন সূচি

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের মেন ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। সেই পরীক্ষার নতুন সূচি ঘোষণা করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্ন

ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষার নতুন সূচি

শেষ আপডেট: 5 May 2020 08:12

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের মেন ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। সেই পরীক্ষার নতুন সূচি ঘোষণা করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এই ঘোষণা করেন। তিনি জানান, ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। অন্যদিকে নিট ২০২০ হবে ২৬ জুলাই। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পড়ুয়ারা চাইলে এই দুই পরীক্ষার জন্য নিজেদের কেন্দ্র বদলের আবেদন করতে পারে। কারণ, এই পরীক্ষা দেওয়ার জন্য অনেককেই দূরে দূরে যেতে হয়। ফলে সমস্যা হতে পারে। তাই পরীক্ষার্থীরা আবেদন করলে তাদের কেন্দ্র বদলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে গোটা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় পড়ুয়ারা। অন্যদিকে নিট পরীক্ষা নেওয়া হয় মেডিক্যাল কলেজে ভর্তির জন্য।

আরও পড়ুন রাজ্যে মদের দাম বাড়ছে ৩০ শতাংশ, ক্রেতারা বলছেন ‘কোভিড ট্যাক্স’

চলতি বছর নিট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে ১৫ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার জন্য ৯ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী ফর্ম ফিল আপ করেছে। আইআইটি কলেজগুলিতে ভর্তির জন্য অবশ্য আলাদা পরীক্ষা দিতে হয়। অন্যদিকে আইসিএসই ও আইএসসি বোর্ড জানিয়ে দিয়েছে, তাদের বাকি পরীক্ষার সূচি কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তার দু’মাসের মধ্যেই পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। যদিও সিবিএসই-এ তরফে দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা কবে নেওয়া হবে সেই ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি।

```