Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইন-শৃঙ্খলার কারণে পিছল জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন পিছিয়ে গেল। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, উপত্যকার আইন-শৃঙ্খলা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। তাই এই অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। জম্মু-কাশ্মীরে

আইন-শৃঙ্খলার কারণে পিছল জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন

শেষ আপডেট: 19 February 2020 04:32

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন পিছিয়ে গেল। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, উপত্যকার আইন-শৃঙ্খলা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। তাই এই অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরেই এই নির্বাচন সম্ভব বলে জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধেবেলা উপত্যকার মুখ্য নির্বাচনী আধিকারিক বিবৃতি দিয়ে জানান, তাঁকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের আইন-শৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে অনেক তথ্য রয়েছে। এই মুহূর্তে নির্বাচন হলে অশান্তি হতে পারে। কোনওভাবেই তা হতে দেওয়া যায় না। আইন-শৃঙ্খলার উন্নতি হওয়ার পরেই এই নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া হবে। জম্মু-কাশ্মীরে বিজেপি ও মেহবুবা মুফতি জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকেই রাষ্ট্রপতি শাসন জারি ছিল। তারমধ্যেই উপত্যকার উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়া হয়। জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। তারপরে গত বছর নভেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল জম্ম-কাশ্মীরে। কিন্তু ন্যাশনাল কনফারেন্স, পিডিপির মতো দল সেই নির্বাচনে অংশ না নেওয়ায় প্রায় ১২ হাজার পদ ফাঁকা ছিল। সেই ফাঁকা পদগুলি ভরার জন্যই ফের নির্বাচন হওয়ার কথা। সেটাই ফের পিছিয়ে গেল। এদিকে মঙ্গলবারই ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও কংগ্রেস জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে জানিয়েছে, তাদের নেতাদের যদি মুক্তি দেওয়া হয়, তাহলে তারা নির্বাচনে অংশ নেবে। কারণ শুধু নির্বাচনে অংশ নিলেই তো হবে না, প্রার্থী বাছাই থেকে প্রচার সব ক্ষেত্রেই শীর্ষনেতৃত্বকে দরকার। কিন্তু এই আবেদনের জবাবে কী বলা হয়েছে তা জানা যায়নি। গত বছর অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই একাধিক নেতা-নেত্রী আটক রয়েছেন। তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বিরোধীরা বারবার বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কিন্তু তারপরেও মুক্তি হয়নি তাঁদের। এই অবস্থায় ফের পিছিয়ে গেল উপত্যকার পঞ্চায়েত নির্বাচন।

```