Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংক্রমণ বাড়ছে, ৩০ জুন পর্যন্ত জামা মসজিদ বন্ধের সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: ভারতে লকডাউনের পঞ্চম পর্যায়ে অনেক পরিষেবা শিথিল করা হয়েছে। কিন্তু তারপরেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতেও। এই পরিস্থিতিতে আগামী ৩০ জুন পর্যন্ত জামা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত ন

সংক্রমণ বাড়ছে, ৩০ জুন পর্যন্ত জামা মসজিদ বন্ধের সিদ্ধান্ত

শেষ আপডেট: 11 June 2020 14:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতে লকডাউনের পঞ্চম পর্যায়ে অনেক পরিষেবা শিথিল করা হয়েছে। কিন্তু তারপরেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতেও। এই পরিস্থিতিতে আগামী ৩০ জুন পর্যন্ত জামা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মসজিদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ৩০ জুন পর্যন্ত মসজিদ বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। গত মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বুখারির সেক্রেটারি আমানুল্লাহর। গত ৩ জুন তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শুধুমাত্র জামা মসজিদ বন্ধ রাখা নয়, দেশের সব বড় ছোট মসজিদ কর্তৃপক্ষকে এই মুহূর্তে মসজিদ বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ইমাম বুখারি। তিনি বলেন, "আমি দেশের সব মসজিদের ইমামদের বলছি এই পরিস্থিতিতে সচেতন হোন। এখন মসজিদে এসে নমাজ পড়ার কোনও দরকার নেই। বাড়িতেই নমাজ পড়া উচিত সবার। আমরা তো রমজান মাস ও ইদের নমাজও বাড়িতেই পড়েছি। তাহলে এখন তা করতে সমস্যা কোথায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার মনে হয় সবার উচিত মসজিদ বন্ধ রাখা।" গত সোমবার থেকে জামা মসজিদ খোলা হয়। দু'দিন পরেই তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। গত কিছুদিন ধরে প্রতিদিনই প্রায় হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটছে দিল্লিতে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় হাজার। এই পরিস্থিতিতে কী ভাবে রাজধানীর পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই সময় দিল্লিবাসীর পাশে সবাইকে দাঁড়ানোর আর্জি জানালেন জামা মসজিদের ইমাম।

```