Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যায় জইশ জঙ্গি হানার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

দ্য ওয়াল ব্যুরো: গোয়েন্দা মারফত খবর এসেছে, অযোধ্যায় বড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। আর এই খবর পাওয়ার পরেই বুধবার থেকে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ এই হামলা চালাতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, কয়েকদিন আ

অযোধ্যায় জইশ জঙ্গি হানার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

শেষ আপডেট: 25 December 2019 11:39

দ্য ওয়াল ব্যুরো: গোয়েন্দা মারফত খবর এসেছে, অযোধ্যায় বড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। আর এই খবর পাওয়ার পরেই বুধবার থেকে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ এই হামলা চালাতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, কয়েকদিন আগেই জইশ নেতা মাসুদ আজহার টেলিগ্রামের মাধ্যমে এই সংগঠনের সদস্যদের কাছে খবর পাঠিয়েছেন, ভারতে বড় হামলা চালানোর। আর তারপর থেকেই সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। ইতিমধ্যেই নাকি নেপাল সীমান্ত দিয়ে সাত জইশ জঙ্গি ভারতে প্রবেশ করেছে। তাদের মধ্যে পাঁচজনের নামও জানা গিয়েছে। সেগুলি হল আবু হামজা, মহম্মদ ইয়াকুব, নাসির আহমেদ, মহম্মদ শাহবাজ ও মহম্মদ কামি চৌধরী। জানা গিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর বা অযোধ্যাতেই লুকিয়ে রয়েছে। সূত্রের খবর, জম্মু-কাশ্মীর ও পঞ্জাব সীমান্তে প্রচুর সেনা মোতায়েন থাকায় সেখান দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে পারছে না জঙ্গিরা। সেইজন্য নেপাল সীমান্ত ব্যবহার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। এই কাজে নেপালের কিছু স্থানীয় মানুষের সাহায্যও তারা পাচ্ছে। এছাড়া ভারতে প্রবেশ করার পরে সবরকমের আগ্নেয়াস্ত্র ও আশ্রয় পাচ্ছে এই জঙ্গিরা। তাই সহজে তাদের খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সাত জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। কোনও জায়গা বাদ দেওয়া হবে না। কিন্তু এখনও পর্যন্ত কারও খোঁজ তারা পায়নি। তবে জঙ্গিদের আটক করার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চার মাসের মধ্যে অযোধ্যায় রামমন্দির নির্মাণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্তের পর এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে কিছু ইসলামিক সংগঠন। এই অবস্থায় তাই অযোধ্যাকেই হামলার জন্য বেছে নিয়েছে জইশ-ই-মহম্মদ। এখন দেখার মাসুদ আজহারের সংগঠনের এই প্রক্রিয়া বানচাল করা যায় কিনা।

```