Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ত্রালে ছ’ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই, খতম জইশ প্রধানের ভাইপো

দ্য ওয়াল ব্যুরো: টানা ছ’ঘণ্টার গুলির লড়াই। রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তাবাহিনীর হাতে খতম হলো দুই জঙ্গি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যার মধ্যে একজন জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহা

ত্রালে ছ’ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই, খতম জইশ প্রধানের ভাইপো

শেষ আপডেট: 30 October 2018 19:17

দ্য ওয়াল ব্যুরো: টানা ছ’ঘণ্টার গুলির লড়াই। রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তাবাহিনীর হাতে খতম হলো দুই জঙ্গি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যার মধ্যে একজন জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহারের ভাইপো উসমান। মঙ্গলবার বিকেলে নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে ত্রালের চানকেতার গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। চারদিক দিয়ে ঘিরে ফেলা হয় পাহাড় ঘেরা গ্রামটিকে। সেনাবাহিনী পৌঁছতেই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। টানা ছ’ঘণ্টা চলে দু’পক্ষের গুলির লড়াই। অবশেষে দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, ত্রালের ওই জায়গা থেকে উদ্ধার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক এম-৪ কার্বাইন। প্রসঙ্গত গত সপ্তাহেই স্নাইপার রাইফেলের গুলিতে প্রাণ গিয়েছিল এক সেনা জওয়ান এবং সশস্ত্র সীমা বলের এক আধিকারিকের। জঙ্গিদের হাতে স্নাইপার রাইফেলের পৌঁছনোর ঘটনায় কার্যত ঘুম উড়ে গিয়েছিল উপত্যকার প্রশাসনের। মনে করা হচ্ছে জইশের এই দলটিই গতমাসে কুলগাঁওয়ে দুই ছাত্র-সহ সাতজন সাধারণ নাগরিককে হত্যার নেপথ্যে ছিল। এক দিন আগেই পাক অধ্যুষিত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় সেনা। একটি ভিডিও প্রকাশ করে তেমনই দাবি জানিয়েছিল সেনাবাহিনী। এ বার ফের কাশ্মীরে বড় সাফল্য পেল সেনাবাহিনী।  The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```