Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুটল না ট্রলি, চাদরে করেই রোগীকে টেনে নিয়ে যাওয়া হলো এক্স রে রুমে, খোদ সরকারি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: চাদরের উপর শুয়ে ছিলেন রোগী। সেই অবস্থাতেই তাঁকে টানতে টানতে এক্স-রে রুমের দিকে নিয়ে গেলেন হাসপাতালের স্টাফ। পিছনে হেঁটে গেলেন রোগীর অসহায় এক আত্মীয়। এমন দৃশ্য দেখা গেল একটি সরকারি হাসপাতালে। মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সু

জুটল না ট্রলি, চাদরে করেই রোগীকে টেনে নিয়ে যাওয়া হলো এক্স রে রুমে, খোদ সরকারি হাসপাতালে

শেষ আপডেট: 30 June 2019 09:14

দ্য ওয়াল ব্যুরো: চাদরের উপর শুয়ে ছিলেন রোগী। সেই অবস্থাতেই তাঁকে টানতে টানতে এক্স-রে রুমের দিকে নিয়ে গেলেন হাসপাতালের স্টাফ। পিছনে হেঁটে গেলেন রোগীর অসহায় এক আত্মীয়। এমন দৃশ্য দেখা গেল একটি সরকারি হাসপাতালে। মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষ চন্দ্র বোস (এনএসসিবি) মেডিক্যাল কলেজে ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। এমন ভয়াবহ ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। একজন রোগীকে সরকারি হাসপাতালের কর্মী এমন ভাবে চাদরে করে টানতে টানতে কী ভাবে এক্স রে রুমে নিয়ে যেতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, সেই সময় আশেপাশে থাকা লোকেরাই বা কী করছিলেন, তাঁরা কেন বাধা দেননি। আর একটা সরকারি হাসপাতালে যদি রোগীকে এক্স রে রুমে নিয়ে যাওয়ার জন্য একটা ট্রলিও না জোটে, তাহলে বোঝাই যাচ্ছে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের আসল চেহারাটা ঠিক কী। অনেকেই বলেছেন, ও ভাবে রোগীকে নিয়ে যাওয়ার সময় যে কোনও বড় বিপদ ঘটে যেতে পারত। সে দিকেও একটুও নজর ছিল না হাসপাতালের ওই কর্মীর। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন নেটিজেনদের একাংশ। জব্বলপুরের ওই মেডিক্যাল কলেজের ডিন ডক্টর নবনীত সাক্সেনা জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। ডক্টর সাক্সেনা আরও জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সে জন্য তৈরি হয়েছে একটি বিশেষ কমিটিও। এই ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

```