Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

হাড়হিম ঠান্ডায় ২০ হাজার ফুট উঁচু শৃঙ্গে উঠছেন আইটিবিপি জওয়ানরা, চিনকে ঠেকাতে বন্দোবস্ত

দ্য ওয়াল ব্যুরো: বরফে মোড়া খাড়াই পাহারের চূড়া। উচ্চতা ২০ হাজার ফুটের বেশি। হাড়হিম ঠান্ডায় পারদ নেমেছে মাইনাস ৪০ ডিগ্রির নীচে। যে কোনও মুহূর্তে তুষাড় ঝড় তছনছ করে দিতে পারে আরোহীদের যাত্রাপথ। ধসে পাহাড়ি খাঁজে গড়িয়ে পড়ে অকালমৃত্যুও নে

হাড়হিম ঠান্ডায় ২০ হাজার ফুট উঁচু শৃঙ্গে উঠছেন আইটিবিপি জওয়ানরা, চিনকে ঠেকাতে বন্দোবস্ত

শেষ আপডেট: 23 February 2022 06:28

দ্য ওয়াল ব্যুরো: বরফে মোড়া খাড়াই পাহারের চূড়া। উচ্চতা ২০ হাজার ফুটের বেশি। হাড়হিম ঠান্ডায় পারদ নেমেছে মাইনাস ৪০ ডিগ্রির নীচে। যে কোনও মুহূর্তে তুষাড় ঝড় তছনছ করে দিতে পারে আরোহীদের যাত্রাপথ। ধসে পাহাড়ি খাঁজে গড়িয়ে পড়ে অকালমৃত্যুও নেমে আসতে পারে। কিন্তু পরোয়া নেই জওয়ানদের। জীবন-মৃত্যু তাঁদের পায়ের ভৃত্য। দেশসেবাই জীবনের লক্ষ্য। শত্রুসেনার থেকে দেশকে বাঁচানোর জন্য তাঁরা অঙ্গীকারবদ্ধ। তাই প্রাকৃতিক প্রতিকূলতা বা শারীরিক প্রতিবন্ধকতা কোনও কিছুতেই পরোয়া নেই। লাদাখ সীমান্তের অতন্দ্র প্রহরী ইন্দো-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনী তথা আইটিবিপি জওয়ানদের পাহাড়ে চড়ার ভিডিও গর্বিত করেছে দেশবাসীকে। চিনা সেনার সক্রিয়তা বেড়েছে লাদাখ সীমান্তে। গোগরা পয়েন্ট, দেপসাং ভ্যালিতে নতুন করে সামরিক পরিকাঠামো তৈরি করতে দেখা গেছে চিনের লাল ফৌজকে। পাশাপাশি, পাহাড়ি খাঁজ বা ফিঙ্গার এলাকাগুলোতেও নজর আছে তাদের। ভারত-ভুটান ও সিকিম সীমান্তেও চিন নতুন করে সেনা বিন্যাস তৈরি করেছে। তাই সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করছে ভারত। লাদাখের কারজোক কাংরি পাহাড় উচ্চতায় ২০ হাজার ১৭৭ ফুট। প্রচণ্ড বিপদসঙ্কুল খাড়াই এই পাহাড়ে ওঠাই বড় চ্যালেঞ্জ। সেই কাজই করছেন আইটিবিপি জওয়ানরা। সবদিক থেকে দেশের সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখতে অদম্য প্রচেষ্টা সেনা জওয়ানদের। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ছড়িয়ে রয়েছে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার পর্যন্ত। লাদাখের কারাকোরাম থেকে অরুণাচল প্রদেশের জাচেপ লা পর্যন্ত। এই গোটা এলাকায় নজরদারি চালায় ভারত-তিব্বত সীমান্ত রক্ষীবাহিনী। জুন মাসে গালওয়ানে চিনা সেনার অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়েছিল আইটিবিপির জওয়ানরা। এর পরেও লাগাতার চুক্তি ভেঙে লাল সেনার অনুপ্রবেশের চেষ্টা আটকে দেয় আইটিবিপির জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তে অতিরিক্ত বাহিনী পাঠায় কেন্দ্র। গেরিলা যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত ভারতের পার্বত্য বাহিনী তথা স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স মোতায়েন করা হয় পাহাড়ি এলাকাগুলিতে। লাদাখের পাহাড়ি এলাকাতেও পারদ নেমেছে হিমাঙ্কের ৪০ ডিগ্রি নীচে। পাহাড়ি খাঁজ এখন আরও দুর্গম। বরফ পড়ছে। তার মাঝেই চিনের সেনাদের তৎপরতা বেড়েছে। এলএসি-র ১৭ নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে পিপি-১৭এ অবধি এলাকাকে বলে হট স্প্রিং। গত বছর চিনের সেনা এই এলাকায় ঢুকে পড়ার ব্যর্থ চেষ্টা করেছিল। ভারতীয় বাহিনী সজাগ থাকায় হাতাহাতি করেই ফিরে যেতে হয় তাদের। কিন্তু এখন আবার এই হট স্প্রিং রেঞ্জেই নজর পড়েছে লাল ফৌজের। এখানেই শেষ নয়, চিনের নিশানায় আছে দেপসাং ভ্যালিও। ভৌগোলিক গুরুত্ব তো বটেই সামরিক দিক থেকেও ওই এলাকা কখনও হাতছাড়া করতে চাইবে না ভারত। ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় ৯৭২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেপসাং ভ্যালি। ২০১৩ সালে এই এলাকার ১৮ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছিল চিনের সেনা, ২০১৭ সালে ডোকলামে দুই দেশের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে থাকার সময়েও এই দেপসাং ভ্যালিই চিন্তা বাড়িয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, দেপসাং ভ্যালিতে আধিপত্য বিস্তার করতে পারলে নীচে ডেমচক অবধি এলাকায় কর্তৃত্ব করতে পারবে লাল সেনা। একদিকে সিয়াচেন গ্লেসিয়ার, অন্যদিকে চিনের নিয়ন্ত্রণে থাকা আকসাই চিন—এই দুইয়ের মাঝে রয়েছে দেপসাং ভ্যালি। স্ত্রশস্ত্র আনা নেওয়ার জন্য সেতু বানাচ্ছে চিনের লাল ফৌজ। তাই প্রচন্ড ঠান্ডাতেও দিনরাত সীমান্ত আগলে বসে আছেন ভারত-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'               

```