Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'বাহুবলী' চড়ে সোমবারই চাঁদে পাড়ি দিচ্ছেন চন্দ্রযান-২, দেখা যাবে লাইভ উৎক্ষেপণ

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সবচেয়ে শক্তশালী রকেটের সাহায্যে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। ১৫ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই মহাকাশযান। সোমবার রাত ২.৫১ নাগাদ চন্দ্রযান-২-কে নিয়ে পাড়ি দেবে বাহুবলী। ১৬ মিনিট উড়ানের পর মহাকা

'বাহুবলী' চড়ে সোমবারই চাঁদে পাড়ি দিচ্ছেন চন্দ্রযান-২, দেখা যাবে লাইভ উৎক্ষেপণ

শেষ আপডেট: 13 July 2019 11:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সবচেয়ে শক্তশালী রকেটের সাহায্যে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। ১৫ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই মহাকাশযান। সোমবার রাত ২.৫১ নাগাদ চন্দ্রযান-২-কে নিয়ে পাড়ি দেবে বাহুবলী। ১৬ মিনিট উড়ানের পর মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাবে বাহুবলী। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল(GSLV) মার্ক থ্রি ওরফে 'বাহুবলী'- রকেটটির এমন অদ্ভুত নাম হওয়ার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ছবি 'বাহুবলী-দ্য বিগিনিং'-এ দেখা গিয়েছিল মহেন্দ্র বাহুবলী বিশাল পাথরের শিবলিঙ্গ অবলীলায় কাঁধে তুলে নিয়েছিলেন। GSLV- এই মূহুর্তে ভারতের সব থেকে শক্তিশালী রকেট। চন্দ্রযান-২ কে পৌঁছে দেবে নির্দিষ্ট কক্ষপথে। তাই শক্তিশালী GSLV- রকেটকে বাহুবলী-র সঙ্গে তুলনা করা হয়েছে। বাহুবলী রকেটের বৈশিষ্ট্য-
  • ওজনে এই রকেট প্রায় ৬৪০ টন।
  • ইসরোর বিজ্ঞানীমহলে এই রকেট 'fat boy' নামে পরিচিত।
  • এখনও অবধি ১৩টি মহাকাশ অভিযানের জন্য এই রকেট ব্যবহৃত হয়েছে।
  • এই রকেটে থাকছে একটি অর্বিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান।
ভারতেই বানানো হয়েছে চন্দ্রযান-২। ওজন ৩.৮ টন। অর্বিটারটি চাঁদের উপরের অংশ এবং সেখানে থাকা বিভিন্ন খনিজের ছবি তুলবে ও ম্যাপিং করবে। ল্যান্ডার অংশের ওজন  ১,৪৭১ কিলোগ্রাম। চাঁদের ভূমিকম্প এবং তাপমাত্রা সংক্রান্ত পর্যবেক্ষণ করবে এই ল্যান্ডার। পাশাপাশি প্রজ্ঞান নামের ২৭ কিলোগ্রামের ছয় চাকার চলমান যানের মাধ্যমে চাঁদের মাটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চাঁদের দক্ষিণ প্রান্তে পর্যবেক্ষণ চালাবে প্রজ্ঞান। ১৪ দিন ধরে চাঁদের আধ কিলোমিটার এলাকা জুড়ে সফর করবে এই রোভার। বিজ্ঞানীদের অনুমান, ৬ সেপ্টেম্বর পৌঁছনো যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রযান-২-এর এই অভিযানে মোট খরচ প্রায় ১,০০০ কোটি টাকা।পরিসংখ্যান বলছে, অভিযানে সফল হলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারতের নাম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন মহাকাশযান পাঠিয়েছিল চাঁদে। ২০১৯-এর শুরুতেই চাঁদে মহাকাশযান অবতরণ করানোর চেষ্টা করেছিল ইজরায়েল। কিন্তু চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ে এই মহাকাশযান। ইসরোর তরফে জানানো হয়েছে, দূরদর্শন চ্যানেলে লাইভ উৎক্ষেপণ দেখতে পাবেন জনগণ। এ ছাড়া ইউটিউবেও দূরদর্শনের চ্যানেলে লাইভ দেখা যাবে। ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন, "এই অভিযানের শেষ ১৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ"।

```