Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

করোনা আতঙ্ক তিহাড় জেলেও, চালু আইসোলেশন ওয়ার্ড

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্য ইতিমধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সব রাজ্যেই একাধিক হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। এবার করোনা মোকাবিলায় তিহাড় জেলে খোলা হল

করোনা আতঙ্ক তিহাড় জেলেও, চালু আইসোলেশন ওয়ার্ড

শেষ আপডেট: 14 March 2020 06:32

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্য ইতিমধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সব রাজ্যেই একাধিক হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। এবার করোনা মোকাবিলায় তিহাড় জেলে খোলা হল আইসোলেশন ওয়ার্ড। শনিবার তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে এই কথা জানানো হয়েছে। জেলের মধ্যেই একটি ওয়ার্ডে এই আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেই ওয়ার্ডের কয়েদিদের অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলের সব কয়েদিদের পরীক্ষা করে দেখা হয়েছে। এখনও পর্যন্ত অবশ্য কারও শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন যেসব কয়েদি তিহাড় জেলে আসছে তাদের আগে থার্মাল স্ক্রিনিং করে নেওয়া হচ্ছে। তারপরেই তাদের ভেতরে ঢোকানো হচ্ছে। প্রথম তিনদিন নতুন কয়েদিদের রাখা হচ্ছে অন্য ওয়ার্ডে। এই মুহূর্তে তিহাড় জেলে কয়েদির সংখ্যা ১৭৫০০। কয়েদি ছাড়াও জেলের সব কর্মী ও কর্তাদেরও পরীক্ষা করে দেখা হয়েছে। কোনও ভাবেই যাতে জেলের মধ্যে এই ভাইরাস না ছড়াতে পারে তার চেষ্টা করছে জেল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের প্রভাবে দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৮১। তার মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৪। শুক্রবার রাতে রাজধানীতে মৃত্যু হয়েছে একজনের। এই পরিস্থিতিতে দিল্লিতে একাধিক ব্যবস্থা নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল-কলেজও বন্ধ। বেশ কিছু কোম্পানি তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। কোনও জায়গায় যাতে জমায়েত না হয়, তার জন্য পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে। তার মধ্যেই এবার তিহাড় জেলে খোলা হল আইসোলেশন ওয়ার্ড। এই দেখে ভারতের অন্য বড় জেলগুলিতেও আইসোলেশন ওয়ার্ড খোলা হয় কিনা সেটাই দেখার।

```