Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন চিদম্বরম, চার্জশিটে অভিযোগ করল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সেই চার্জশিটে অভিযোগ করেছে, অনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী ম

১০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন চিদম্বরম, চার্জশিটে অভিযোগ করল সিবিআই

শেষ আপডেট: 18 October 2019 14:04

দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সেই চার্জশিটে অভিযোগ করেছে, অনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের থেকে চিদম্বরম ৯ লক্ষ ৯৬ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আইএনএক্স মিডিয়ার অর্থ পাচার মামলায় সিবিআই নতুন করে চার্জশিট তৈরি করেছে। তাতে অভিযুক্ত করা হয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীকে।  দিল্লির রউজ কোর্ট অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই।  সোমবার এই মামলা উঠবে আদালতে। ২০১৭ সালের ১৫ মে আইএনএক্স মিডিয়ায় টাকা পাচার নিয়ে এফআইআর দায়ের করে সিবিআই।  সেখানে অভিযোগ করা হয়েছে, ২০০৭ সালে চিদম্বরম অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়াকে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা নেওয়ার ছাড়পত্র দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। চিদম্বরমকে ২১ অগস্ট গ্রেফতার করেছে সিবিআই, এখনও তিনি তাদের হেফাজতেই রয়েছে। সিবিআই হেফাজতে থাকাকালীনই তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে অর্থমন্ত্রকের দুর্নীতিদমন শাখা ইডি।  যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করে আসছেন চিদম্বরম। এফআইআরে তাঁর নাম নেই বলে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে বিরোধিতা করে এসেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।  তবে এখন তাঁর নাম চার্জশিটে থাকায়, এই ইস্যুতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করা তাঁর পক্ষে কঠিন হবে। তাঁকে গ্রেফতার করার দিন দিল্লিতে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢুকতে হয় সিবিআই অফিসারদের।  তাঁকে গ্রেফতার করার পরে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখান।  কংগ্রেস অভিযোগ করে, কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন বলেই প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকে অভিযুক্ত করা হয়েছে। শিনা বোরা হত্যা মামলায় এখন জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।  তিনিই আইএনএক্স মামলায় চিদাম্বরমের নাম করেছেন। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```