Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধান বিচারপতির বাসভবন ও অফিস এবার একসাথে, দুটি বাংলো জোড়ার কাজ শুরু পুরোদমে

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বাসভবন ও অফিস একই বাংলোতে করার কাজ শুরু হল। ল্যুটিয়েন দিল্লির দুটি বাংলোকে জুড়ে একটি বিশাল বাংলো তৈরি করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গ ও ৭ নম্বর কৃষ্ণ মে

প্রধান বিচারপতির বাসভবন ও অফিস এবার একসাথে, দুটি বাংলো জোড়ার কাজ শুরু পুরোদমে

শেষ আপডেট: 18 July 2020 02:13

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বাসভবন ও অফিস একই বাংলোতে করার কাজ শুরু হল। ল্যুটিয়েন দিল্লির দুটি বাংলোকে জুড়ে একটি বিশাল বাংলো তৈরি করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গ ও ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গ, এই দুটি বাংলোকে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবন। অন্যদিকে ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গে অন্য এক বিচারপতি থাকতেন। প্রধান বিচারপতি হওয়ার আগে সেই বাংলোতেই থাকতেন এস এ বোবদে। দুটি বাংলো টাইপ ৮ ক্যাটেগরিতে পড়ে। ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাংলোর আয়তন ৬৪২ বর্গমিটার। অন্যদিকে ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাংলো আয়তনে ৭১১ বর্গমিটার। সেই দুটিকেই এবার জুড়ে দেওয়া হবে। জানা গিয়েছে, এই কাজে তদারকি করার জন্য সুপ্রিম কোর্টের তরফে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারাই পুরো বিষয়ে নজর রাখছে। বর্তমানে প্রধান বিচারপতির অফিসের কর্মীরা ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাংলোর ভিতরে দুটি ঘরে কাজ করে থাকেন। সেখানে কাজের পরিসর খুব কম। ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান বিচারপতির চেম্বারেই সব বৈঠক হয়ে থাকে। এই পরিসর কম হওয়াতেই তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, “নতুন বাংলোতে প্রধান বিচারপতির অফিস ছাড়াও একটি সেক্রেটারিয়েট থাকবে। তারা কলেজিয়ামকে সাহায্য করার কাজ করবে। এরপর থেকে সব ধরনের সাক্ষাৎ নতুন অফিসের ঠিকানাতেই হবে।” ইতিমধ্যেই ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গের অন্দরের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, যেহেতু এই বাংলো এতদিন থাকার জন্য ব্যবহার করা হত, তাই একে অফিস বিল্ডিংয়ে পরিণত করতে গেলে কিছু কাজ করতে হবে। দুটি বাংলোর মধ্যে থাকা প্রাচীর ভেঙে ফেলা হবে। এরপর থেকে দুটি বাংলো একটি বাংলো হিসেবেই গণ্য হবে। প্রধান বিচারপতির বাংলো বড় করার আবেদন অবশ্য জানিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রকে একটি চিঠি লিখে প্রধান বিচারপতির জন্য একটি বাসভবন ও অফিসের আবেদন করেন। তিনি জানিয়েছিলেন, ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাংলোয় স্থানের অভাব রয়েছে। তার ফলে নতুন অফিসের জন্য অন্য একটি বাংলোর সঙ্গে তা জুড়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি। সেখানেই একটি নতুন সেক্রেটারিয়েট ও রেকর্ড রুমেরও প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব মেনেই কাজ শুরু করেছে কেন্দ্র। কিন্তু গগৈ-এর পরে সেই নতুন বাংলোর সুবিধা পাবেন বর্তমান প্রধান বিচারপতি বোবদে।

```