Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

করোনাভাইরাস ছড়ানোর বার্তা, বেঙ্গালুরুতে গ্রেফতার ইনফোসিসের কর্মী

দ্য ওয়াল ব্যুরো: ‘করোনাভাইরাস ছড়িয়ে ফেলতে রাস্তায় বের হন ও হেঁচে দিন’, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট দেখে চমকে উঠেছিল প্রশাসন। অবশেষে এই ধরনের পোস্ট করার জন্য কর্নাটকের বেঙ্গালুরুতে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন ইনফোসিসের এক কর্মী। পুলিশ সূত্র

করোনাভাইরাস ছড়ানোর বার্তা, বেঙ্গালুরুতে গ্রেফতার ইনফোসিসের কর্মী

শেষ আপডেট: 28 March 2020 03:56

দ্য ওয়াল ব্যুরো: ‘করোনাভাইরাস ছড়িয়ে ফেলতে রাস্তায় বের হন ও হেঁচে দিন’, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট দেখে চমকে উঠেছিল প্রশাসন। অবশেষে এই ধরনের পোস্ট করার জন্য কর্নাটকের বেঙ্গালুরুতে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন ইনফোসিসের এক কর্মী। পুলিশ সূত্রে খবর, ওই কর্মীর নাম মুজিব মহম্মদ। ২৫ বছরের মুজিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “চলুন আমরা হাত মেলাই। বাইরে যাই ও সবার সামনে হেঁচে দিই। চলুন এই ভাইরাসকে আরও ছড়িয়ে দিই।” এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই ব্যবস্থা নেয় পুলিশ। বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার সন্দীপ পাতিল জানিয়েছেন, “যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সবাইকে আর্জি জানাচ্ছিলেন, বাইরে বেরিয়ে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য তাঁকে আমরা গ্রেফতার করেছি। তাঁর নাম মুজিব। একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।” একথা জানাজানি হওয়ার পরেই নড়েচড়ে বসে ইনফোসিস। টুইট করে তাদের তরফে জানানো হয়, “এই অভিযোগ পাওয়ার পরেই আমরা সব খতিয়ে দেখেছি। ওই কর্মী সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। কিন্তু এই ধরনের কথা আমাদের কোম্পানির পলিসি ও নিয়মের বাইরে। আমরা নিশ্চিত, ওই কর্মী সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই এই পোস্ট করেছেন। এই ধরনের কাজ কোনওভাবেই কোম্পানির তরফে বরদাস্ত করা হবে না। ওই কর্মীকে এই মুহূর্তেই ছাঁটাই করা হল।” করোনাভাইরাস নিয়ে অবশ্য বেঙ্গালুরুর ইনফোসিসের এটাই প্রথম ঘটনা নয়। চলতি মাসেই তাদের এক কর্মী বিদেশ থেকে ফেরার পরে অফিসে আসায় গোটা অফিস খালি করে দিয়েছিল ইনফোসিস। সেই কর্মীকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এই মুহূর্তে দেশজুড়ে ২১ দিনের লকডাউনে সব কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে এই কোম্পানি। তারমধ্যেই এই ঘটনা ঘটল। ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৫। মৃত্যু হয়েছে ১৯ জনের। এই ভাইরাস মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে কেউ যাতে বাইরে না বের হন, তার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। কেউ এই লকডাউন অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারি চালাচ্ছে পুলিশ। দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে এই ২১ দিনের উপর। এই পরিস্থিতিতে করোনা নিয়ে কেউ গুজব ছড়াচ্ছে কিনা সেদিকেও নজর রাখছে পুলিশ ও প্রশাসন। সেরকম হলে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

```