Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ মে থেকে ধাপে ধাপে বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই পরিস্থিতিতে ৪ মে থেকে লকডাউন উঠে গেলে ধাপে ধাপে বিমান পরিষেবা শুরু করবে বলে জা

৪ মে থেকে ধাপে ধাপে বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো

শেষ আপডেট: 15 April 2020 02:57

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই পরিস্থিতিতে ৪ মে থেকে লকডাউন উঠে গেলে ধাপে ধাপে বিমান পরিষেবা শুরু করবে বলে জানাল ইন্ডিগো। ইন্ডিগোর সিইও রণজয় দত্ত একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে সরকারের পরিকল্পনার কথা মাথায় রেখে ৪ মে থেকে গুরুত্বপূর্ণ পথে বিমান পরিষেবা চালু করবে ইন্ডিগো। প্রথমে ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হবে। তারপর গুরুত্ব অনুযায়ী আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হবে।” এই প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, “লকডাউন উঠে গেলেই প্রথমে দেখা হবে কোন পথে বিমান পরিষেবা চালু করা সবার আগে দরকার। সেই পথে আগে বিমান পরিষেবা চালু হবে। তারপর প্রয়োজন মতো ধাপে ধাপে বাকি পথে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো।” কয়েক দিন আগে ইন্ডিগোর তরফে জানানো হয়েছিল, বিমান পরিষেবা চালু হওয়ার পরে তারা স্যানিটাইজেশনের উপরে বেশি গুরুত্ব দেবে। এছাড়া বর্তমানে বিমানে খাবার পরিষেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিমানে যাওয়ার বাসে অর্ধেক যাত্রী নিয়ে যাওয়া ও বিমানে দুটি সিটের মাঝে একটি করে সিট খালি রাখারও সিদ্ধান্ত নিয়েছিল এই বিমানসংস্থা। করোনাভাইরাস ও তার জেরে লকডাউনের প্রভাবে বিশাল ক্ষতির মুখে বিমান পরিষেবা। বিভিন্ন বেসরকারি বিমানসংস্থা এর মধ্যেই কর্মচারীদের বেতনে কাটছাঁট করা শুরু করেছে। বিমান পরিষেবা চালু হওয়ার পরে অনেক কর্মীর চাকরি যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়িয়ে দেওয়ায় আরও সমস্যায় পড়েছে বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে অসামরিক বিমানমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, “৩ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সব ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে।” তারপরেই অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে বলেন, “একবার লকডাউন উঠে যাওয়ার পরেই আমরা ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে পারব। আমি জানি অনেকেই বাড়ি যাওয়ার জন্য আগ্রহী। কিন্তু এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের আবেদন জানাচ্ছি।”

```