Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নভেম্বরে ভারতে জ্বালানি তেলের চাহিদা কমেছে ৫ শতাংশ, জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরণের গণপরিবহণ। শুধু তাই নয়, জরুরি পরিষেবা ছাড়া সব ধরণের গাড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। তার ফলে একদম কমে যায় জ্বালানি তেলের চাহিদা। ধীরে ধীরে গণপরিবহণ ও অন্যান্য

নভেম্বরে ভারতে জ্বালানি তেলের চাহিদা কমেছে ৫ শতাংশ, জানাল কেন্দ্র

শেষ আপডেট: 13 December 2020 09:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরণের গণপরিবহণ। শুধু তাই নয়, জরুরি পরিষেবা ছাড়া সব ধরণের গাড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। তার ফলে একদম কমে যায় জ্বালানি তেলের চাহিদা। ধীরে ধীরে গণপরিবহণ ও অন্যান্য পরিবহণ শুরু হওয়ার পর থেকে আবার বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের চাহিদা। কিন্তু তারপরেও নভেম্বর মাসে আগের বছরের তুলনায় জ্বালানি তেলের চাহিদা ৫ শতাংশ কমেছে বলেই জানা গিয়েছে। ভারতের তেলমন্ত্রকের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর নভেম্বর মাসে মোট জ্বালানি তেলের চাহিদা হয়েছে ১৭.৮৩ মিলিয়ন টন। গত বছর নভেম্বর মাসের তুলনায় তা ৫ শতাংশ কম। অবশ্য মোট জ্বালানি তেলের চাহিদা কমলেও কিছু কিছু দ্রব্যের চাহিদা আগের বছরের তুলনায় বেড়েছে বলেই জানিয়েছে এই পরিসংখ্যান। যেমন গ্যাসোলিন বা পেট্রোলের চাহিদা আগের বছরের তুলনায় ৫.২ শতাংশ বেড়ে ২.৬৭ মিলিয়ন টন হয়েছে। তেমনই বিক্রি বেড়েছে রান্নার গ্যাসেরও। রান্নার গ্যাসের বিক্রি ৩.৫ শতাংশ বেড়ে ২.৩৫ মিলিয়ন টন হয়েছে। ন্যাপথার বিক্রি ৭.৩ শতাংশ বেড়ে ১.৩৫ মিলিয়ন টন হয়েছে। রাস্তা তৈরির জন্য ব্যবহার হওয়া মিটুমেনেরও বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি নভেম্বর মাসে তা বেড়েছে ২৫.১ শতাংশ। অর্থনীতিবিদরা জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে রাস্তা তৈরির কাজ বন্ধ ছিল। বর্তমানে তা শুরু হয়েছে। প্রশাসনিক স্তরে এই কাজের জন্য অনেক পরিমাণ বিটুমেন লাগছে। তাই সেটা বিক্রির পরিমাণও বাড়ছে।

```