Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে প্রথম ‘এয়ার ট্যাক্সি’ চালু হল চণ্ডীগড়ে, এবার উড়তে উড়তেই পৌঁছে যান গন্তব্যে

দ্য ওয়াল ব্যুরো: আর ট্রাফিকে ফাঁসার চিন্তা নেই। এ বার অফিসে যেতে পারেন হাওয়ায় ভাসতে ভাসতে। মেঘের কোলে রূপকথার উড়ানের মতোই আপনাকে ঘড়ির কাঁটা ধরে গন্তব্যে পৌঁছে দেবে এই উড়ন্ত ট্যাক্সি থুরি এয়ার ট্যাক্সি। ভারতে প্রথম এমন এয়ার ট্যাক্সি চালু

ভারতে প্রথম ‘এয়ার ট্যাক্সি’ চালু হল চণ্ডীগড়ে, এবার উড়তে উড়তেই পৌঁছে যান গন্তব্যে

শেষ আপডেট: 16 January 2021 09:30

দ্য ওয়াল ব্যুরো: আর ট্রাফিকে ফাঁসার চিন্তা নেই। এ বার অফিসে যেতে পারেন হাওয়ায় ভাসতে ভাসতে। মেঘের কোলে রূপকথার উড়ানের মতোই আপনাকে ঘড়ির কাঁটা ধরে গন্তব্যে পৌঁছে দেবে এই উড়ন্ত ট্যাক্সি থুরি এয়ার ট্যাক্সি। ভারতে প্রথম এমন এয়ার ট্যাক্সি চালু হল চণ্ডীগড়ে। উড়ন্ত ট্যাক্সির উদ্বোধন করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ১৮ জানুয়ারির মধ্যে পরিষেবা শুরু হবে এয়ার ট্যাক্সির। প্রথম উড়ান হিসার থেকে দেহরাদূন পর্যন্ত। পরের দুই পর্যায়ে চণ্ডীগড় থেকে দেহরাদূন ও হিসার থেকে ধর্মশালা অবধি উড়ান শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিমলা, কুলু ও হরিয়ানার আরও অনেক জায়গায় এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা রয়েছে। এয়ার ট্যাক্সি ছোল ছোটখাটো একটা এয়ারক্রাফ্ট। ডবল ইঞ্জিন, চার সিটের প্লেন। উড়ান স্কিমে এই এয়ার ট্যাক্সি চালু হবে সারা দেশেই। অন্তত ৩০০টি রুট ঠিক করা হয়েছে। যানযটে না ফেঁসে খুব সহজেই যাতায়াত করা যাবে এয়ার ট্যাক্সিতে। মেট্রো শহরগুলিতে ট্যাক্সি চালু করতে পারলে, যাতায়াতের সময় প্রায় ৯০ শতাংশ কমানো যাবে। যে এয়ারক্রাফ্টগুলি এয়ার ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হবে, সেগুলির মোটরে একাধিক বিশেষ ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক প্রযুক্তি থাকবে। যা সাহায্য করবে আকাশসীমা মুক্ত রাখতে। তীব্র শব্দও হবে না। শহরের উঁচু বিল্ডিংয়ের ছাদগুলিকে এয়ার ট্যাক্সির লঞ্চপ্যাড হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে। যেখান থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। তবে এয়ার ট্যাক্সির ভাড়া কত হতে পারে সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি।

```