Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

স্টেশনে, কিংবা ট্রেনে বসেই দেখতে পাবেন পছন্দের সিনেমা-সিরিয়াল, নতুন পদক্ষেপ রেলের

দ্য ওয়াল ব্যুরো: প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসে রয়েছেন ট্রেন ধরার জন্য। কিংবা ট্রেনে লম্বা সফরে সময় কাটছে না। এ দিকে ফোনে দেখবেন, সেরকম কিছু ডাউনলোড করাও নেই। আবার অনলাইন যে দেখবেন, তাতে সমস্যা করছে ইন্টারনেট। তাহলে উপায়! সমস্যার সমাধান করতে চলে

স্টেশনে, কিংবা ট্রেনে বসেই দেখতে পাবেন পছন্দের সিনেমা-সিরিয়াল, নতুন পদক্ষেপ রেলের

শেষ আপডেট: 4 August 2019 13:22

দ্য ওয়াল ব্যুরো: প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসে রয়েছেন ট্রেন ধরার জন্য। কিংবা ট্রেনে লম্বা সফরে সময় কাটছে না। এ দিকে ফোনে দেখবেন, সেরকম কিছু ডাউনলোড করাও নেই। আবার অনলাইন যে দেখবেন, তাতে সমস্যা করছে ইন্টারনেট। তাহলে উপায়! সমস্যার সমাধান করতে চলেছে রেল দফতর নিজেই। এ বার থেকে স্টেশনে বা ট্রেনে বসেই ওয়াই-ফাইয়ের মাধ্যমে দেখতে পাবেন সিরিয়াল, সিনেমা, পছন্দের অনুষ্ঠান। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল করেছেন এমন ঘোষণা। টুইটারে তিনি লিখেছেন, "আশা করি যাত্রীদের পছন্দ হবে। এ বার থেকে প্ল্যাটফর্ম কিংবা ট্রেনে বসেই সিনেমা, সিরিয়াল কিংবা পছন্দের শো দেখতে পাবেন যাত্রীরা।" জানা গিয়েছে, এই পরিষেবার নাম রেলটেল। যে সংস্থা স্টেশনে ওয়াই-ফাই প্রদান করে, তারাই থাকবে এর দায়িত্বে। https://twitter.com/PiyushGoyal/status/1156839993341599744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1156839993341599744&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Flifestyle%2Findian-railways-to-provide-free-video-streaming-service-on-trains-at-stations_272405.html এই ওয়াই-ফাই পরিষেবার মাধ্যমেই মোবাইল থেকে পছন্দের সিনেমা, সিরিয়াল কিংবা গান স্ট্রিমিং করতে পারবেন যাত্রীরা। একাধিক ভাষায় এইসব সিনেমা, সিরিয়াল হবে। সুতরাং প্রত্যেক যাত্রী নিজের পছন্দমতো ভাষা দেখতে পারবেন। যখন খুশি, যতক্ষণ খুশি পাওয়া যাবে এই পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, এই ধরণের পরিষেবা বিমানে থাকে, যাকে 'ইনফ্লাইট এনটারটেনমেন্ট সিস্টেম' বলে। সেই পরিষেবাই এ বার আসতে চলেছে রেলে। কিছুদিন অন্তর অন্তর সিনেমা, সিরিয়ালে বদল আনা হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ একঘেয়েমি লাগবে না যাত্রীদের। কিন্তু ট্রেন চলাকালীন তো ইন্টারনেটের সমস্যা হতে পারে। তাহলে স্ট্রিমিং করতে সমস্যা হতে পারে তো। তারও উপায় বের করে ফেলেছে রেল। চলন্ত ট্রেনে বাফার ছাড়া ভিডিয়ো স্ট্রিম করার জন্য ট্রেনের কামরাতেই থাকবে মিডিয়া সার্ভার। তবে অবশ্য ভিডিয়ো দেখার সময় বিজ্ঞাপনও দেখতে হবে যাত্রীদের। কারণ এই ভিডিয়ো থেকেই আয় হবে রেলের।

```