Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে জঙ্গি হামলায় যুক্ত ভারত! ইসলামাবাদের দাবি ‘মিথ্যে কল্পনা’, সাফ জবাব নয়াদিল্লির

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্তের পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালাচ্ছে পাকিস্তান। জবাব দিয়েছে ভারতও। এই সংঘর্ষের মধ্যেই এবার পাকিস্তানে জঙ্গি কার্যকলাপের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। কিন্তু পাকিস্ত

পাকিস্তানে জঙ্গি হামলায় যুক্ত ভারত! ইসলামাবাদের দাবি ‘মিথ্যে কল্পনা’, সাফ জবাব নয়াদিল্লির

শেষ আপডেট: 16 November 2020 04:21

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্তের পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালাচ্ছে পাকিস্তান। জবাব দিয়েছে ভারতও। এই সংঘর্ষের মধ্যেই এবার পাকিস্তানে জঙ্গি কার্যকলাপের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারত। এমনকি পাকিস্তানের ‘প্রমাণের দাবি’কে মিথ্যে কল্পনা বলে দাবি করেছে ভারত। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, পাকিস্তানের এই মিথ্যে দাবি কেউ বিশ্বাস করবে না। কারণ আন্তর্জাতিক দুনিয়া পাকিস্তানের কার্যকলাপ ও সীমান্ত নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ভালমতোই জানে। আর পাকিস্তান যে সন্ত্রাসের কাজে যুক্ত, সে কথা তারা নিজেরাই স্বীকার করেছে। এর পরে আর কিছু বলার নেই। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সাংবাদিক সম্মেলন করে বলেন, পাকিস্তানে বেশ কিছু জঙ্গি কার্যকলাপে যুক্ত রয়েছে ভারত। সেই সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে ছিলেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখারও। তাদের কাছে বেশ কিছু প্রমাণ আছে বলেও দাবি করে পাকিস্তান। এর জবাবে অনুরাগ শ্রীবাস্তব বলেন, “এটা আরও একটা ভারত-বিরোধী চাল। ভারতের বিরুদ্ধে যে প্রমাণের দাবি তারা করছে তা সম্পূর্ণ মিথ্যে। ওগুলো পাকিস্তানের মিথ্যে কল্পনা।” পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার যে অভিযোগ ওঠে সেখান থেকে সবার চোখ ঘোরাতেই এই অভিযোগ তারা করছে বলে জানিয়েছে তিনি। অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, “বিশ্বে সন্ত্রাসের মুখ হিসেবে পরিচিত ওসামা বিন লাদেনকে পাকিস্তানেই পাওয়া গিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লাদেনকে পার্লামেন্টে দাঁড়িয়ে শহিদ বলেছিলেন। পাকিস্তানে ৪০ হাজার জঙ্গি থাকার কথাও স্বীকার করেছেন তিনি। পাকিস্তানের মন্ত্রী পুলওয়ামার হামলাকে বড় সাফল্য বলছেন। এইসব থেকেই প্রমাণিত কে সন্ত্রাসকে মদত দেয়।” সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য ভারতের তরফে বারবার পাকিস্তানকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রসংঘেও তারা এই অভিযোগ তুলেছে। শুধু ভারত নয়, অন্য অনেক দেশই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছে। আর এই কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই এবার ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের তকমা লাগানোর চেষ্টা করছে পাকিস্তান, এমনটাই দাবি ভারতের। এই কাজে পাকিস্তান কোনও দিন সফল হবে না বলেই জানিয়েছে নয়াদিল্লি।

```