Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা মোকাবিলায় বিশ্বে সেরা কাজ করেছি আমরা: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যাও প্রায় ৪০০। এই পরিসংখ্যানের পরেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানালেন, করোনা মোকাবিলায় বিশ্বের মধ্যে সবথেকে ভাল কাজ করেছে ভারত। বুধবার এক সাংবাদি

করোনা মোকাবিলায় বিশ্বে সেরা কাজ করেছি আমরা: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

শেষ আপডেট: 15 April 2020 14:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যাও প্রায় ৪০০। এই পরিসংখ্যানের পরেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানালেন, করোনা মোকাবিলায় বিশ্বের মধ্যে সবথেকে ভাল কাজ করেছে ভারত। বুধবার এক সাংবাদিক বৈঠকে ডক্টর হর্ষবর্ধন বলেন, “আমি নিশ্চিত আমরা সম্ভবত বিশ্বে সেরা কাজ করেছি। আমরা যেভাবে করোনাভাইরাসের সংক্রমণের মোকাবিলা করেছি, তা অন্য দেশগুলির থেকে অনেক ভাল।” তিনি আরও বলেন, “প্রত্যেকটি বিষয় ভালভাবে মনিটর করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মুহূর্তে বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও রাস্তায় নেমে কাজ করা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পরামর্শ নিচ্ছেন।” এদিন ডক্টর হর্ষবর্ধন আরও বলেন, “আমরা এই রোগের অবস্থান জানি। আমরা জানি কোথায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। আমরা করোনা হটস্পটগুলিকে চিহ্নিত করেছি। তাই আমরা এখন আমাদের শত্রুকে চিনি। এখনও প্রায় ৪০০ জেলায় করোনা সংক্রমণ ছড়ায়নি। ১৫০-র মতো জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে যেসব জেলায় সংক্রমণ ছড়িয়েছে, কিন্তু হটস্পট হয়নি, সেখানে অন্যরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।” মহামারীর বিরুদ্ধে ভারত এর আগেও লড়াই করে জিতেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি স্বাস্থ্য পরিষেবায় ৪৫ বছর ধরে কাজ করছি। এই ধরনের মহামারী এর আগে আমরা দেখিনি। ১৯৯৪ সালে আমরা প্লেগ সামলেছি। ২০১৪ সালে আমরা ভারতে ইবোলা সংক্রমণ ঢুকতে দিইনি। ২০২৫-৩০ সালের মধ্যে আমরা ভারত থেকে হাম ও কালাজ্বর দূর করতে চাইছি।” করোনাভাইরাসের বিরুদ্ধে যেভাবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা লড়াই করছেন তাকে কুর্নিশ জানিয়েছেন ডক্টর হর্ষবর্ধন। তিনি বলেন, “ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অসাধারণ কাজ করছেন। যেভাবে তাঁরা সামনে থেকে লড়াই করছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। অন্যান্য দেশও আমাদের থেকে শিক্ষা নিচ্ছে। এভাবেই আমরা করোনাকে হারাতে সক্ষম হব বলে আমার বিশ্বাস।”

```