Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আপনার হাত ধরে দেশ আরও উন্নত হবে, মোদীকে শুভেচ্ছা কোহলির

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে তিনি রয়েছেন ইংল্যান্ডে। দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যেই বৃহস্পতিবার দেশে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠন করেছে বিজেপি তথা এনডিএ জোট। আর তারপরেই টুইট

আপনার হাত ধরে দেশ আরও উন্নত হবে, মোদীকে শুভেচ্ছা কোহলির

শেষ আপডেট: 24 May 2019 13:05

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে তিনি রয়েছেন ইংল্যান্ডে। দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যেই বৃহস্পতিবার দেশে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠন করেছে বিজেপি তথা এনডিএ জোট। আর তারপরেই টুইটারে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার টুইট করে মোদীকে শুভেচ্ছা জানান কোহলি। নিজের শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়েছেন, "মোদীজিকে শুভেচ্ছা। বিশ্বাস করি, আপনার দর্শনে অনুপ্রাণিত হয়ে ভারত আরও উন্নতি করবে। জয় হিন্দ।" তার আগে অবশ্য একাধিক টুইট করে এই জয়ের ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী। টুইট করে তিনি বলেছেন, তাঁর সরকার ভারতের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করবে। https://twitter.com/imVkohli/status/1131823451755425792 নিজের টুইটে মোদী আরও বলেন, তিনি একই রকমের উদ্যম নিয়ে দেশের জন্য কাজ করে যাবেন। তাঁর মতে, কোনও দল নয়, বরং টিম ইন্ডিয়া এই ভোটে জিতেছে। তিনি আরও বলেন, তাঁর সরকার দেশের প্রত্যেকটা মানুষের সাহায্য ও তাঁদের উন্নতির জন্য কাজ করবে। এই সরকারের প্রধান লক্ষ্যই হবে, কীভাবে একেবারে নীচের স্তর থেকে দেশের উন্নতি করা যায়। যাঁরা তাঁদের আশীর্বাদ করেছেন, তাঁরা কখনও সরকারের কাজে হতাশ হবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। কোহলির আগে শচীন তেণ্ডুলকরও নির্বাচনে জেতার পর মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছিলেন, "নির্বাচনে জেতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। দেশ আপনার সঙ্গে আছে। আরও শক্ত ও উজ্জ্বল ভারত গড়ে তোলার ক্ষেত্রে সবাই আপনার পাশে রয়েছে।" শচীনের টুইটের উত্তর দিয়ে মোদী বলেন, তাঁর সরকার অবশ্যই আরও উন্নত ভারত গড়ার কাজ করবে। https://twitter.com/sachin_rt/status/1131576584240898048 বিরাট কোহলির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো। বিরাট-অনুষ্কা বিয়ের নেমন্তন্ন করেছিলেন প্রধানমন্ত্রীকে। তাঁদের রিসেপশনেও গিয়েছিলেন মোদী। বেশ কিছুক্ষণ নতুন বর-বউয়ের সঙ্গে কথা বলতেও দেখা যায় মোদীকে। নির্বাচনের আগে দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন জানানোর জন্য বিরাটকে ট্যাগ করে টুইট করেন মোদী। বিরাটও জবাব দেন। এমনকী দিল্লিতে ভোটের দিন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন কোহলি। তারপরেও সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান ভারতের ক্রিকেট অধিনায়ক।

```