Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দেশে এবার প্রতিদিন ১ লক্ষ কোভিড টেস্ট হবে, সুস্থতার হারও বাড়ছে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতেই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা এবার থেকে প্রতিদিন ১ লক্ষ হবে বলে জানা

দেশে এবার প্রতিদিন ১ লক্ষ কোভিড টেস্ট হবে, সুস্থতার হারও বাড়ছে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

শেষ আপডেট: 13 May 2020 06:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতেই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা এবার থেকে প্রতিদিন ১ লক্ষ হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তাঁর বক্তব্য মে মাসের শেষে এই লক্ষ্যমাত্রা ছিল আমাদের। তার তিন সপ্তাহ আগেই আমরা তা পূর্ণ করতে পেরেছি। মঙ্গলবার একটি বিবৃতিতে হর্ষবর্ধন বলেন, “ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। সোমবার ৮৬১৯১ পরীক্ষা হয়েছে। সেই সংখ্যা বুধবার থেকে ১ লক্ষ হয়ে যাবে। দেশের ৩৪৭টি সরকারি ও ১৩৭টি বেসরকারি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হবে। এতদিন পর্যন্ত সব মিলিয়ে ১৭ লক্ষ ৬২ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।” গত কয়েক দিনে ভারতের আক্রান্ত, সুস্থ ও মৃত্যুরও পরিসংখ্যান দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ভারতে করোনায় মৃত্যুহার ৩.২ শতাংশ। বিশ্বজুড়ে মৃত্যুহার সেখানে ৭ থেকে ৭.৫ শতাংশ। বিশ্বের মধ্যে সবথেকে কম মৃত্যুহার ভারতে। সেই সঙ্গে সুস্থতার হার ৩১.৭৪ শতাংশ যা বিশ্বের বেশিরভাগ দেশের থেকে ভাল। এই সুস্থতার হার দিন দিন বাড়ছে। এটা খুবই ভাল ইঙ্গিত। গত ১৪ দিনে ভারতে করোনা আক্রান্তের ডাবলিং রেট বা দ্বিগুণ হওয়ার হার ১০.৯ দিন। গত তিনদিনে তা ১২.২ দিন। ভারতে অ্যাকটিভ করোনা আক্রান্তদের মধ্যে ২.৩৭ শতাংশ রোগীকে আইসিইউতে রাখতে হয়েছে। ০.৪১ শতাংশ রোগী ভেন্টিলেশনে রয়েছেন ও ১.৮২ শতাংশ রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার দরকার হয়েছে। অর্থাৎ ৯৫ শতাংশের বেশি রোগীর শরীরে জটিলতা নেই।”

আরও পড়ুন করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম, কেরল, গুজরাট, মহারাষ্ট্রের পরে প্রয়োগ বাংলাতেও

পরিযায়ী শ্রমিকদের থেকে যাতে এই সংক্রমণ ফের না ছড়ায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর হর্ষবর্ধন। তিনি বলেন, “যেসব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, তাঁদের দিকে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ, কারও মধ্যে উপসর্গ দেখা দিলে সংক্রমণের উৎস খোঁজার চেষ্টা করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে বেশি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থাকা আসা নাগরিকদের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।”

```