Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে গাফিলতির ফলেই বিশাখাপত্তনমের কারখানায় গ্যাস লিক করেছে, দাবি পুলিশ কর্তাদের

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিষাক্ত রাসায়নিক রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই দুর

লকডাউনে গাফিলতির ফলেই বিশাখাপত্তনমের কারখানায় গ্যাস লিক করেছে, দাবি পুলিশ কর্তাদের

শেষ আপডেট: 7 May 2020 08:25

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিষাক্ত রাসায়নিক রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনা লকডাউন চলাকালীন গাফিলতির ফলেই হয়েছে বলে দাবি করলেন বিশাখাপত্তনমের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। অনেকটা একই সুরে কথা বলেন কর্পোরশনের কমিশনারও। এই ঘটনার পরে বিশাখাপত্তনমের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার স্বরূপা রানি জানিয়েছেন, এই গ্যাস লিক করার কারণ হল লকডাউনের মধ্যে বহুদিন গ্যাসের ট্যাঙ্কগুলিকে পর্যবেক্ষণ না করা। তিনি বলেন, “লকডাউন হওয়ায় গ্যাস ট্যাঙ্কের মধ্যেই থেকে গিয়েছিল। বহুদিন ধরে কারখানা বন্ধ থাকায় ট্যাঙ্কের দেখভাল হয়নি। ট্যাঙ্কের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে এই গ্যাস লিক করেছে।” গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সৃজানা গুমাল্লা জানিয়েছেন, বহুদিন বন্ধ থাকার পরে দেশজুড়ে লকডাউনে কিছুটা ছাড় দেওয়ার পরেই কয়েক দিন আগে এই কারখানা খুলেছিল। কিন্তু এতদিন রক্ষণাবেক্ষণের অভাবেই হয়তো এই গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটেছে। এই কারখানার মালিক দক্ষিণ কোরিয়ার ব্যাটারি তৈরি কোম্পানি এলজি কেমিক্যাল লিমিটেড। তাদের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে ও কী কী ক্ষতি হয়েছে সেদিকে নজর রাখা হচ্ছে। তারা জানিয়েছে, “লকডাউনের ফলে কারখানা বন্ধ ছিল। কিন্তু আমরা নিরাপত্তারক্ষী রেখেছিলাম। তারা কারখানার দেখভাল করছিল। গতকাল রাতে এক নিরাপত্তারক্ষীই গ্যাস লিকের ঘটনা জানায়।” বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ বেঙ্কটপুরমের এলজি পলিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক ওই বহুজাতিক রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। জানা গেছে, সে সময়ে কারখানায় ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা। আচমকা গ্যাস লিক হওয়ায় অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। ফলে কেউ কিছু জানতেই পারেননি, গ্যাস ছড়িয়ে পড়তে থাকে লোকালয়ে। সাড়ে ৪টের দিকে আশপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা করতে থাকে ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অনেকের। তখন খবর যায় পুলিশে। জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আরকে মীনা জানিয়েছেন, আশপাশের গ্রামগুলি থেকে সকলকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কারখানার এক থেকে দেড় কিলোমিটার পরিধির মধ্যে যা ক্ষতি হওয়ার হয়েছে। যদিও গ্যাসের গন্ধ পাওয়া গেছে আড়াই কিলোমিটার দূর পর্যন্ত, কিন্তু মানুষের প্রাণের ক্ষতি অত দূর পর্যন্ত হয়নি।

আরও পড়ুন ‘জ্বালাপোড়া করছিল শরীর, যেন ঝলসে যাচ্ছিল চামড়া, দমবন্ধ হয়ে আসছিল’, বললেন বিশাখাপত্তনমের বাসিন্দারা

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি আরও জানান, ওই কেমিক্যাল প্লান্টের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে এই ঘটনার দায় নিতে হবে। সরকারকে জবাব দিতে হবে, কী করে এই ঘটনা ঘটল। তিনি বলেন, “কোন কোন নিয়ম মানা হয়েছে আর কোন কোন নিয়ম হয়নি, তা আমাদের এসে বলতে হবে। পুলিশও তদন্ত করছে গোটা ঘটনার। এই গাফিলতির দায় কার, তা খতিয়ে দেখা হবে। তার পরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না, কোনও কিছুকে রেয়াত করা হবে না।” পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

```