Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিদ্ধার্থকে নিয়ে টুইটে শোকপ্রকাশ বিজয় মাল্যর, খোঁচা ইনকাম ট্যাক্স-ইডিকে

দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে ক্যাফে কফি ডে-র মালিক ভিজি সিদ্ধার্থের দেহ উদ্ধারের পর টুইট করে শোকপ্রকাশ করলেন লিকার টাইকুন বিজয় মাল্য। সেই সঙ্গে লন্ডনে বসেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডিকে দুষলেন তিনি। তাঁর অভিযোগ, এইসব সংস্থার চাপেই এই সি

সিদ্ধার্থকে নিয়ে টুইটে শোকপ্রকাশ বিজয় মাল্যর, খোঁচা ইনকাম ট্যাক্স-ইডিকে

শেষ আপডেট: 31 July 2019 05:51

দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে ক্যাফে কফি ডে-র মালিক ভিজি সিদ্ধার্থের দেহ উদ্ধারের পর টুইট করে শোকপ্রকাশ করলেন লিকার টাইকুন বিজয় মাল্য। সেই সঙ্গে লন্ডনে বসেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডিকে দুষলেন তিনি। তাঁর অভিযোগ, এইসব সংস্থার চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সিদ্ধার্থ। ২০১৭ সালে সিদ্ধার্থের কোম্পানিতে হানা দেয় আয়কর দফতর ও ইনফোর্সমেন্ট ডিরেকটরেট ( ইডি )। আইটি কোম্পানি মাইন্ডট্রি-র সঙ্গে কিছু লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় সিদ্ধার্থকে। সেই সময় নাকি তাঁকে চরম হেনস্থা করেছিলেন আয়কর ও ইডি আধিকারিকরা, এমনটাই অভিযোগ করেছেন মাল্য। তাঁর অভিযোগ, তাঁর সঙ্গেও একই রকম ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার এই চাপের ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধার্থ, এমনটাই অভিযোগ বিজয় মাল্যর। কয়েকদিন আগে নিজের কোম্পানির কর্মীদের উদ্দেশে একটা চিঠি লেখেন ক্যাফে কফি ডে-র মালিক। চিঠিতে তিনি লেখেন, কীভাবে আয়কর দফতরের এক সিনিয়র আধিকারিক তাঁকে হেনস্থা করেছেন। তিনি জানান, মাইন্ডট্রি সংস্থার সঙ্গে চুক্তি ভেস্তে গিয়েছে। এর ফলে কোম্পানির শেয়ারও অনেকটা পড়ে গিয়েছে। অন্যদিকে আয়কর দফতরের দাবি, বেশ কিছু ক্ষেত্রে বেআইনি কাজ করেছিলেন সিদ্ধার্থ। তাই তাঁর কোম্পানিতে হানা দিতে হয়েছিল। এমনকী নিজের দোষ নাকি স্বীকারও করে নিয়েছিলেন তিনি। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, সিদ্ধার্থ স্বীকার করেছিলেন দুটি ক্ষেত্রে প্রায় ৪৮০ কোটি টাকার লেনদেন বেআইনি ভাবে করা হয়েছে। তারপরেই সেই চুক্তি বন্ধ হয়ে যায়। কিন্তু নিজের টুইটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজয় মাল্য। টুইটে মাল্য বলেছেন, "সিদ্ধার্থের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। খুবই ভালো মানুষ। খুব দূরদর্শী ব্যবসায়ী। কিন্তু কয়েকদিন আগে কোম্পানির কর্মীদের যে চিঠি তিনি লিখেছিলেন, সেই চিঠির বয়ান পড়ে আমি অবাক হয়ে যাচ্ছি। এই সরকারি সংস্থা ও ব্যাঙ্ক যে কারও সবকিছু শেষ করে দিতে পারে। যেমন, আমি সব টাকা ফেরত দেওয়ার কথা বলার পরেও তারা আমার সঙ্গে করছে। এটা খুবই খারাপ।" টুইটে মাল্য আরও বলেন, "পশ্চিমের দেশগুলোতে সরকার ও ব্যাঙ্ক সবাইকে দেনা মেটানোর জন্য সাহায্য করে। আমার ক্ষেত্রে উল্টো হচ্ছে। আমি বলেছি, আমি সব টাকা ফেরত দিতে চাই। অথচ তারা আমাকে সেই ধার শোধ করার ক্ষেত্রে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করছে। আমার কোনও কথা শোনা হচ্ছে না।" ৯ হাজার কোটি টাকা ধার করে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছিলেন মাল্য। সেখানকার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তাঁকে এই মুহূর্তে ভারতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে।

```