Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরশু থেকে সুপ্রিম কোর্টে সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'মাস পর পরশু থেকে শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টের শুনানি। সোমবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে দুই বিচারপতির দুটি পৃথক বেঞ্চে মামলার শুনানি হবে। লকডাউন শুরু হওয়ার আগেই মার্চের দ্বিতীয় সপ্তাহে বন্ধ করে দেওয়া হয় সু

পরশু থেকে সুপ্রিম কোর্টে সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু

শেষ আপডেট: 11 May 2020 11:26

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'মাস পর পরশু থেকে শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টের শুনানি। সোমবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে দুই বিচারপতির দুটি পৃথক বেঞ্চে মামলার শুনানি হবে। লকডাউন শুরু হওয়ার আগেই মার্চের দ্বিতীয় সপ্তাহে বন্ধ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের শুনানি। করোনা সতর্কতায় শীর্ষ আদালত জানায়, অত্যন্ত জরুরি কোনও মামলা হলে তার শুনানি হবে অনলাইনে। সেই পথে হেঁটে শুনানি বন্ধ করে দেয় দেশের সবকটি হাইকোর্টও। এই সিঙ্গল বেঞ্চে কেবল জামিন, আগাম জামিনের শুনানি হবে। গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট সিঙ্গল বেঞ্চে আগাম জমিনের মামলার শুনানিতে অনুমোদন দিয়েছিল। তার ভিত্তিতেই এবার সিঙ্গল বেঞ্চে শুনানি হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রকের হিসাব অনুযায়ী গত জুলাই মাস পর্যন্ত প্রায় সাড়ে ১১ লক্ষ মামলা বকেয়া ছিল। তারপর থেকে সংখ্যাটা আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে। গত মার্চ মাসে বিজ্ঞপ্তি জারি করে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেল বলেন, খুব জরুরি মামলা ছাড়া অন্য কোনও মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে না। অনলাইনে পিটিশন দাখিল করার পাশপাশি জরুরি মামলার শুনানি হয় স্কাইপ, ফেসটাইম ও হোয়াটস অ্যাপের মাধ্যমে। একই ভাবে হাইকোর্টেও মামলার শুনানি হয়। করোনা পর্বে কলকাতা হাইকোর্টেও একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে অনলাইনে। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সেই সময়ে গণপরিবহণ বন্ধের পথে হাঁটছিল কেন্দ্রীয় সরকার। ফলে মামলাকারীদের আদালতে পৌঁছনো, আইনজীবীদের আসা, সর্বোপরি আদালত চত্বরে সামজিক দূরত্বের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। যদিও সুপ্রিম কোর্ট পরশু থেকে শুনানি শুরুর সিদ্ধান্ত নিলেও কলকাতা হাইকোর্ট সোমবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।

```