Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইমরানকে আদালতের নোটিস, নওয়াজ শরিফের ভাইয়ের দায়ের করা মামলায় লিখিত জবাব তলব 

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোটিস ধরাল আদালত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাবাজ শরিফের দায়ের করা মান হানির মামলায় তেহেরিক-ই-ইনসানের চেয়ারম্যানকে এই নোটিস পাঠিয়েছে আদালত। ২০১৭ সালের ঘটনা। ইমরান বি

ইমরানকে আদালতের নোটিস, নওয়াজ শরিফের ভাইয়ের দায়ের করা মামলায় লিখিত জবাব তলব 

শেষ আপডেট: 6 June 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোটিস ধরাল আদালত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাবাজ শরিফের দায়ের করা মান হানির মামলায় তেহেরিক-ই-ইনসানের চেয়ারম্যানকে এই নোটিস পাঠিয়েছে আদালত। ২০১৭ সালের ঘটনা। ইমরান বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নওয়াজ ভাইয়ের বিরুদ্ধে। ইমরান সেই সময়ে বলেছিলেন, পানামা পেপার্স দুর্নীতি নিয়ে তিনি নাওয়াজের বিরুদ্ধে যে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে তা প্রত্যাহার করে নেওয়ার জন্য একজন বন্ধুর মারফত তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ইমরানের বক্তব্য ছিল, তাঁকে ৬১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নাওয়াজের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই সময়েই এই মান হানির মামলা রুজু করেছিলেন শাবাজ। তাঁর অভিযোগ, ইমরান কিছুতেই আদালতকে জানাচ্ছেন না কার মারফত এই প্রস্তাব দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য আপাতত লন্ডনে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নাওযাজের প্রধান নওয়াজ শরিফ। দুর্নীতি মামলায় তাঁকে ২০১৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করেছিল সে দেশের সুপ্রিম কোর্ট। শরিফ পরিবারের সম্পত্তি, আল আজিজিয়া স্টিল মিলে বিনিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে শরিফের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পাকিস্তানের দুর্নীতি দমন শাখা। লাহোরের অ্যাডিশনাল জেলা আদালতের তরফে বলা হয়েছে, গোটা ১০ জুন মানহানির মামলার শুনানি রয়েছে। তার আগে ইমরানকে লিখিত ভাবে তাঁর জবাব দিতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, তিন বছরের ৬০টি শুনানি হয়েছে। তার মধ্যে ৩৩টিতে উপস্থিত ছিলেন ইমরানের আইনজীবী। সাংবাদিক বৈঠক করে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের মারিয়াম ঔরঙ্গজেব বলেন, ১০ জুনের মধ্যেই যদি ইমরান লিখিত জবাব আদালতকে না দেন, তাহলে আদালত ওঁর গায়ে মিথ্যাবাদী সিলমোহর লাগাবে। ইমরানের বিরুদ্ধে আক্রমণের সুর আরও বাড়িয়ে নওয়াজের দলের মুখপাত্র বলেন, একজন মিথ্যাবাদীঅশিক্ষিত লোক পাকিস্তানের মাথায় বসে রয়েছেন।

```