Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কত টাকার নোট, বলে দেবে 'রোশনি', এমনকী জাল নোটও ধরা পড়বে এই মোবাইল অ্যাপ-এ

দ্য ওয়াল ব্যুরো : পুরনো নোট বাতিলের পর বেশ সমস্যায় পড়েছেন দৃষ্টিহীনরা। পুরনো নোট তবুও হাত দিয়ে বোঝা যেত কত টাকা, নতুন নোটের ক্ষেত্রে সে বালাই নেই। আর তাই দৃষ্টিহীনদের সুবিধা করে দেওয়ার জন্য আইআইটি রোপারের ছাত্ররা নিয়ে এসেছে এক নতুন অ্যান্ড্

কত টাকার নোট, বলে দেবে 'রোশনি', এমনকী জাল নোটও ধরা পড়বে এই মোবাইল অ্যাপ-এ

শেষ আপডেট: 25 January 2019 03:59

দ্য ওয়াল ব্যুরো : পুরনো নোট বাতিলের পর বেশ সমস্যায় পড়েছেন দৃষ্টিহীনরা। পুরনো নোট তবুও হাত দিয়ে বোঝা যেত কত টাকা, নতুন নোটের ক্ষেত্রে সে বালাই নেই। আর তাই দৃষ্টিহীনদের সুবিধা করে দেওয়ার জন্য আইআইটি রোপারের ছাত্ররা নিয়ে এসেছে এক নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ। কত টাকার নোট তা বলে দেওয়া ছাড়াও এই অ্যাপের আছে আরও গুণ। জাল নোট কিনা তাও ধরে ফেলবে এই অত্যাধুনিক অ্যাপ।

আরও পড়ুন বউ চান করে না, ডিভোর্স চাইল স্বামী

আইআইটি রোপারের প্রফেসর ডক্টর পুনীত গোয়্যাল, দুই গবেষক মন্ধাত্যা সিং ও জুহি চৌহান এবং এক ছাত্র আর রাম মিলে তৈরি করেছেন এই অ্যাপ। নাম দেওয়া হয়েছে 'রোশনি', অর্থাৎ আলো। তাঁদের তরফে জানানো হয়েছে, এই অ্যাপ কাজ করে মূলত ফোনের ক্যামেরার মাধ্যমে। যখনই কেউ এই ক্যামেরার সামনে কোনও নোট ধরবেন, তৎক্ষণাৎ বলে দেওয়া হবে এটি কত টাকার নোট। এমনকী নোটটি জাল কিনা তাও বলে দেওয়া সম্ভব হবে। অ্যাপ নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ১৩ হাজারের বেশি নোটের ছবির ইনফর্মেশন এই অ্যাপের মধ্যে স্টোর করে রাখা হয়েছে। ক্যামেরার সামনে যে কোনও অ্যাঙ্গলে ধরলেও কত টাকার নোট তা জানিয়ে দেবে এই অ্যাপ। এর মধ্যেই চন্ডীগড়ের ব্লাইন্ড স্কুলে গিয়ে এই অ্যাপ পরীক্ষা করেও দেখা হয়েছে। দেখা যাচ্ছে, সব ক্ষেত্রেই ঠিক জবাব দিয়েছে 'রোশনি'। ডক্টর পুনীত গোয়্যাল জানিয়েছেন, নতুন নোট নিয়ে দৃষ্টিহীনদের সমস্যা বেশ কিছুদিন থেকেই তাঁদের ভাবাচ্ছিল। সেখান থেকেই এই অ্যাপ তৈরির চিন্তা প্রথম মাথায় আসে। তবে দৃষ্টিহীন ছাড়াও সবার জন্যই সুবিধা আছে এই অ্যাপে। সেটি হলো জাল নোট ধরার সুবিধা। বর্তমানে বাজারে যে পরিমাণে জাল নোট ছড়িয়ে পড়ছে, তাতে এই অ্যাপ সবার জন্যই কার্যকরী বলে মনে করেন তিনি। কয়েকদিনের মধ্যেই বাজারে চলে আসবে এই অ্যাপ। তবে এই প্রথম নয়, গত বছর এপ্রিল মাসে আইআইটি রোপারের একদল গবেষক দাবি করেছিলেন, ব্যথা ছাড়া সহজ উপায়ে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা তা জানার এক মেশিন আবিষ্কার করেছেন তাঁরা। এর মাধ্যমে একেবারে প্রথম স্টেজেই ধরা পড়বে এই মারণ ব্যধি। যদিও সেই মেশিন এখনও মেডিক্যাল দুনিয়ায় ব্যবহার শুরু হয়নি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```