Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মূত্র অমূল্য, ইউরিয়া আছে, জ্বালানিও হতে পারে, বললেন গড়কড়ি

দ্য ওয়াল ব্যুরো: সবাই যখন এক ভাবেন, তাঁর ভাবনা সে সবের থেকে অনেক দূরে। এঁর আগেও ভুরি ভুরি এ রকম ভাবনার উদাহরণ রয়েছে তাঁর। এ বার সেই তিনিই কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত বেশ কিছু তরুণকে তাঁর ভাবনার কথা জা

মূত্র অমূল্য, ইউরিয়া আছে, জ্বালানিও হতে পারে, বললেন গড়কড়ি

শেষ আপডেট: 4 March 2019 10:12

দ্য ওয়াল ব্যুরো: সবাই যখন এক ভাবেন, তাঁর ভাবনা সে সবের থেকে অনেক দূরে। এঁর আগেও ভুরি ভুরি এ রকম ভাবনার উদাহরণ রয়েছে তাঁর। এ বার সেই তিনিই কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত বেশ কিছু তরুণকে তাঁর ভাবনার কথা জানালেন। তিনি বলেন ইউরিন থেকে আসে ইউরিয়া। তাই আমাদের উচিত মূত্র সংরক্ষণ করা। গোমূত্র নিয়ে বিজেপি-র শীর্ষ নেতাদের নানান তত্ত্বের কথা এতদিনে গোটা দেশ জেনে গিয়েছে। কিন্তু নীতিনের বক্তব্য, মানুষের মূত্র দিয়েও তৈরি হতে পারে জৈব-জ্বালানি। মানুষের মূত্র থেকে অফুরন্ত অ্যামোনিয়াম সালফেট পাওয়া যায় বলেও তাঁর দাবি। রবিবার বিজেপি-র প্রাক্তন সভাপতি গিয়েছিলেন নাগপুর কর্পোরেশনের একটি অনুষ্ঠানে। সেখানে কর্পোরেশনের তরফে অভিনব বিজ্ঞান ভাবনার জন্য তরুণদের পুরষ্কৃত করার অনুষ্ঠান ছিল। সেখানেই গড়কড়ি বলেন, “আমি বলেছি বিমানবন্দরগুলিতে মূত্র সংরক্ষণ শুরু করতে। আমরা দুবাই থেকে ইউরিয়া আমদানি করি। দেশে যদি মূত্র সংরক্ষণ শুরু হয় তা হলে আর ভারতকে বাইরে থেকে আমদানি করতে হবে না” মূত্র নিয়ে এঁর আগেও তিনি এই তত্ত্বের কথা বলেছিলেন। বছর কয়েক আগে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তাঁর বাগানে ফার্টিলাইজার হিসেবে তিনি নিজের মূত্র ব্যবহার করেন। গতানুগতিক ভাবনার বাইরে মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না বলেও তাঁর আক্ষেপ ঝরে পড়ে রবিবারের বক্তৃতায়। মন্ত্রী বলেন, “আমরা ভাবনাগুলি  এতটাই অভিনব যে কেউ প্রয়োগই করতে চায় না।” এমনিতে মানব মূত্রে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ ২ শতাংশ। ৯১ থেকে ৯৬ শতাংশ জল, তার সঙ্গে ইউরিয়া, সোডিয়াম, সালফেট, পটাসিয়াম-সহ বিভিন্ন উপাদান থাকে। শুধু মূত্র নয়, ফার্টিলাইজার হিসেবে মানুষের চুলও ব্যবহার করা যায় বলে জানিয়েছেন গড়কড়ি। তাঁর কথায়, তিনি নিজের জমিতে চাষের জন্য প্রতিমাসে তিরুপতি থেকে ট্রাকে করে চুল আনেন। এবং এই পদ্ধতিতে জমির উর্বরতা ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে অয়ারে বলেও জানান গড়কড়ি।  

```