Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আইসিএসই, আইএসসি-র বাকি পরীক্ষা কবে, কয়েক দিনের মধ্যেই জানাবে কাউন্সিল

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইসিএসই ও আইএসসি-র বেশ কিছু পরীক্ষা। সেই পরীক্ষাগুলি বাতিল হচ্ছে না। সব পরীক্ষা হবে বলেই জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট এগজামিনেশন্স ( সিআইএসসিই )। কাউন্সিল

আইসিএসই, আইএসসি-র বাকি পরীক্ষা কবে, কয়েক দিনের মধ্যেই জানাবে কাউন্সিল

শেষ আপডেট: 2 May 2020 04:54

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইসিএসই ও আইএসসি-র বেশ কিছু পরীক্ষা। সেই পরীক্ষাগুলি বাতিল হচ্ছে না। সব পরীক্ষা হবে বলেই জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট এগজামিনেশন্স ( সিআইএসসিই )। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ৬-৮ দিনের মধ্যে বাকি সব পরীক্ষা নেওয়া হবে। শনি-রবিবারও পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। লকডাউনের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারেই এই বাকি পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কাউন্সিল। করোনা সংক্রমণের জেরে ক্লাস টুয়েলভ অর্থাৎ আইএসসির ৮টি পেপার ও ক্লাস টেন অর্থাৎ আইসিএসই-র ৬টি পেপারের পরীক্ষা বাকি রয়েছে। আইসিএসই-র বাকি থাকা পেপারগুলি হল- জিওগ্রাফি-এইচসিজি পেপার ২, বায়োলজি- সায়েন্স পেপার ৩, ইকোনমিক্স গ্রুপ III ইলেকটিভ, হিন্দি ও আর্ট পেপার ৪। অন্যদিকে আইএসসির বাকি থাকা পেপারগুলি হল- বায়োলজি পেপার ১, বিজনেস স্টাডিজ, জিওগ্রাফি, সোসিওলজি, সাইকোলজি, হোম সায়েন্স পেপার ১, ইলেকটিভ ইংলিশ ও আর্ট পেপার ৫। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার অন্তত আটদিন আগে এই সূচি জানিয়ে দেওয়া হবে। এই সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলি পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে নিতে পারবে। সেইসঙ্গে রিভিশনের সময়ও পেয়ে যাবে পরীক্ষার্থীরা। নতুন সূচি প্রতিটি স্কুলের প্রধানকে ইমেল ও কেরিয়ারস পোর্টালের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কাউন্সিলের ওয়েবসাইটেও এই নতুন সূচি জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন গত একদিনে দেশে কোভিডে যত আক্রান্ত, যত মৃত্যু তার বেশিরভাগই হয়েছে মহারাষ্ট্রে

বাকি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ৬ থেকে ৮ সপ্তাহ অর্থাৎ ২ মাসের মধ্যে ফল প্রকাশ হবে বলেও জানিয়ে দিয়েছে কাউন্সিল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট এগজামিনেশন্স-এর তরফে আরও জানানো হয়েছে, বাকি পরীক্ষা হওয়ার আগে যদি স্কুলগুলি চায়, তাহলে একাদশ শ্রেণির ক্লাস শুরু করে দিতে পারে। তবে পুরোটাই অনলাইনে হবে। ছাত্র-ছাত্রীদের কিছুটা এগিয়ে রাখার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। আইএসসির ছাত্র-ছাত্রীরা চাইলে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিতে পারে বলেই জানিয়েছে কাউন্সিল।

```