Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

করোনায় স্থগিত আইসিএসই-আইএসসি পরীক্ষাও, সিবিএসই-র পথে হেঁটে জানিয়ে দিল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস থেকে সতর্ক হওয়ার জন্য সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা হয়েছে দেশ জোড়া। গতকালই সিবিএসই বোর্ড এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়ে দিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত তাদের সমস্ত পরীক্ষা স্থগিত থাকবে। বৃহস্পতিবার আইসিএসই ও আ

করোনায় স্থগিত আইসিএসই-আইএসসি পরীক্ষাও, সিবিএসই-র পথে হেঁটে জানিয়ে দিল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 19 March 2020 05:56

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস থেকে সতর্ক হওয়ার জন্য সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা হয়েছে দেশ জোড়া। গতকালই সিবিএসই বোর্ড এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়ে দিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত তাদের সমস্ত পরীক্ষা স্থগিত থাকবে। বৃহস্পতিবার আইসিএসই ও আইএসসি কাউন্সিলও জানিয়ে দিল, দশম ও দ্বাদশ শ্রেণির যে যে পরীক্ষাগুলি বাকি রয়েছে, তা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। কবে পরীক্ষা হবে তা পরবর্তীতে জানানো হবে। আইসিএসই-র ক্ষেত্রে খাতা দেখার কাজ হয় কেন্দ্রীয় ভাবে। এক জায়গায় বসে কয়েক হাজার ছাত্রছাত্রীর খাতা দেখেন কয়েকশো শিক্ষক। এই পরিস্থিতিতে তাও বন্ধ থাকছে বলে জানিয়েছে কাউন্সিল। ৩১ মার্চের পর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের জেরে ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে ইউজিসি, এনআইওএস, এআইসিটিই এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও।  আগামী ৩১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত পরীক্ষা। গতকাল পর্যন্ত আইসিএসই ও আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছিল, পরীক্ষা হবে নির্ধারিত সূচি মেনেই। কিন্তু পরিস্থিতি ক্রমশ যেদিকে যাচ্ছে, তার জন্যই স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কাউন্সিল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে বলেছেন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে চলার পাশাপাশি অবশ্যই ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও পড়ুয়াদের অভিভাবকদের নিরাপদ এবং সুস্থ থাকাও প্রয়োজন। তাই আপাতত ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে নতুন করে পরীক্ষার দিন ধার্য করা হবে বলেও জানিয়েছেন অমিত খারে। ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এবার করোনা সতর্কতায় বোর্ডের পরীক্ষাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিনেমা হল-সুইমিং পুল-জিম ও অন্যান্য আরও অনেক জায়গাই ৩১ মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

```