Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্ত আইসিএমআরের বিজ্ঞানী, কোভিড থাবা নীতি আয়োগেও

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ থেকে মুক্তির পথ খুঁজতে নিরন্তর গবেষণা চলছে সেখানে। আক্রান্তের সংখ্যা, এলাকার বিন্যাস বিশ্লেষণ করে ঘণ্টায় ঘণ্টায় চলছে পর্যালোচনা। সেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ তথা আইসিএমআরের এক বর্ষীয়ান বিজ্ঞানীর

করোনা আক্রান্ত আইসিএমআরের বিজ্ঞানী, কোভিড থাবা নীতি আয়োগেও

শেষ আপডেট: 1 June 2020 08:42

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ থেকে মুক্তির পথ খুঁজতে নিরন্তর গবেষণা চলছে সেখানে। আক্রান্তের সংখ্যা, এলাকার বিন্যাস বিশ্লেষণ করে ঘণ্টায় ঘণ্টায় চলছে পর্যালোচনা। সেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ তথা আইসিএমআরের এক বর্ষীয়ান বিজ্ঞানীর শরীরে থাবা বসাল নভেল করোনাভাইরাস। আইসিএমআরের মুম্বইয়ের দফতরের এই কর্মীর শরীরে কোভিড পজিটিভ মিলেছে। তিনি কয়েকদিন আগে দিল্লিতে গিয়েছিলেন সদর দফতরে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এবং নতুন স্টাডি নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন এই বিজ্ঞানী। মুম্বই ফিরে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু গত তিন-চার দিন ধরে তাঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল। রবিবার তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে.পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপর তাঁর সংস্পর্শে আসা আরও কয়েকজন জুনিয়র গবেষককে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইয়ের আইসিএমআর দফতরের একাংশ সিল করে দিয়েছে প্রশাসন। চলছে স্যানিটাইজারের কাজ। দিল্লির ওই বৈঠকে যোগ দিয়েছিলেন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল ডাক্তার বলরাম ভার্গবও। আইসিএমআরের তরফে সোমবার নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোভিড-১৯ নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা বাদ দিয়ে বাকি কাউকে আগামী তিনদিন দফতরে আসতে হবে না। অন্যদিকে করোনা এবার থাবা বসাল নীতি আয়োগেও। নীতি ভবনের এক কর্মীর শরীরে কোভিড সংক্রমণের হদিশ মিলেছে। তাঁকে এইমস হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নীতি ভবনের তিনতলা সিল করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ। গতকালই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের মধ্যে ৯ নম্বর থেকে এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছিল ভারত। তার কয়েক ঘণ্টা পরেই আরও এক ধাপ এগিয়ে ৭-এ উঠে এল এই দেশ। আক্রান্তের সংখ্যায় ফ্রান্সকে টপকে গিয়েছে ভারত।

```