Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার হতে পারে, তবে নির্দিষ্ট প্রোটোকল মেনে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় এন্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে গত কয়েক দিনে অনেক আলোচনা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ খানিকটা কমাতে এই ড্রাগ উপকারী বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও। তবে এই ড্রাগ ব্

করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার হতে পারে, তবে নির্দিষ্ট প্রোটোকল মেনে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 9 April 2020 11:33

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় এন্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে গত কয়েক দিনে অনেক আলোচনা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ খানিকটা কমাতে এই ড্রাগ উপকারী বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও। তবে এই ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই নির্দেশিকা মেনেই এই ড্রাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তিনি বলেন, “এই হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা ভবিষ্যতের চাহিদা নিয়েও ওয়াকিবহাল। ভবিষ্যতে যেভাবে এই ড্রাগের চাহিদা বাড়বে সেভাবেই তা তৈরি করার পর্যাপ্ত পরিকাঠামো আমাদের রয়েছে।” তারপরেই এই ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশিকা দেন তিনি। লব আগরওয়াল বলেন, “এই ড্রাগ সবার উপর ব্যবহার করা যাবে না। কিছু প্রোটোকল আমাদের মেনে চলতে হবে। আমাদের দেখতে হবে, কার শরীরে এই ড্রাগ ব্যবহার করলে তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। কারণ এই ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তার ও বিশেষ কিছু রোগীর শরীরে এই ড্রাগ আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যাঁদের হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তাঁদের শরীরে এই ড্রাগ ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। ডাক্তারদের সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।” এই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে গত কয়েক দিনে তোলপাড় হয়েছে বিশ্ব। করোনা মোকাবিলায় এই ড্রাগ উপযোগী জানার পরে ভারত সরকারের তরফে জানানো হয়েছিল, এই মুহূর্তে এই ড্রাগ বিদেশে রফতানি করা যাবে না। তারপরেই রীতিমতো হুমকি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত যদি এই ড্রাগ রফতানি না করে তাহলে ফল ভাল হবে না। ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান থেকে সরে আসে সরকার। রফতানি করার সিদ্ধান্ত নেয় তারা। এই ঘটনার পরে আবার সুর বদলে ভারতের প্রশংসা করেন ট্রাম্প। করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন উপযোগী হলেও তা যে সবার শরীরে ব্যবহার করা যাবে না, সে বিষয়ে আগেও সতর্ক করেছিলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এবার সেই এক কথা বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। নির্দিষ্ট প্রোটোকল বেঁধে দেওয়া হয় এই ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে।

```