Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বউয়ের দাঁত খারাপ, তিন তালাক দিলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পাঁচ মাসের মধ্যেই বউয়ের দাঁত খারাপের অভিযোগ তুলে তিন তালাক দিলেন যুবক। এই ঘটনায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। ঘটনাটি হায়দরাবাদের কুশাইগুড়া এলাকার। ২০১৯ সালের ২৭ জুন নিকাহ হয় মুস্তাফা ও রুকসানা বেগ

বউয়ের দাঁত খারাপ, তিন তালাক দিলেন যুবক

শেষ আপডেট: 1 November 2019 07:08

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পাঁচ মাসের মধ্যেই বউয়ের দাঁত খারাপের অভিযোগ তুলে তিন তালাক দিলেন যুবক। এই ঘটনায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। ঘটনাটি হায়দরাবাদের কুশাইগুড়া এলাকার। ২০১৯ সালের ২৭ জুন নিকাহ হয় মুস্তাফা ও রুকসানা বেগমের। পুলিশ সূত্রে খবর, রুকসানার অভিযোগ বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকেরা। তাঁর স্বামীও তাঁকে কথা শোনাতেন। তারপরেই তাঁর দাঁত নিয়ে কথা শোনানো শুরু হয়। বুধবার এই দাঁত খারাপের কথা বলেই নাকি রুকসানাকে তিন তালাক দেন মুস্তাফা। এরপরেই কুশাইগুড়া থানায় মুস্তাফার বিরুদ্ধে অভিযোগ করেন রুকসানা। বৃহস্পতিবার মুস্তাফার বিরুদ্ধে আইপিসির ৪৯৮এ ধারা ও পণ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই মুস্তাফা পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ। কুশাইগুড়া থানার সার্কেল ইনস্পেক্টর কে চন্দ্রশেখর জানিয়েছেন, "রুকসানা বেগমকে তিন তালাক দেওয়া ও তাঁর উপর পণ চেয়ে নির্যাতন করার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" রুকসানা অভিযোগ করেছেন, "নিকাহর সময় মুস্তাফা এবং ওর পরিবার অনেক কিছু দাবি করেছিলেন। আমার বাবা-মা সব দাবি পূরণ করেছেন। কিন্তু নিকাহর পর থেকেই আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোক আমার উপর অত্যাচার করা শুরু করেন। আমাকে আরও বেশি টাকা ও সোনা আনতে বলে চাপ দিতেন। আমার ভাইয়ের বাইকও নিয়ে নিয়েছিলেন মুস্তাফা। আমার স্বামী আমার দাঁত নিয়ে খোঁটা দিতেন। ১৫দিন আমাকে শ্বশুরবাড়ির একটা ঘরে আটকে রাখা হয়েছিল।" রুকসানা আরও বলেন, "অসুস্থ হয়ে পড়লে আমাকে বাপের বাড়ি পাঠানো হয়। তারপর থানায় অভিযোগের কথা বললে শ্বশুরবাড়ির লোকেরা এসে বলেন আমাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু বুধবার রাতে মুস্তাফা এসে বলেন আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন না। আমার দাঁত খারাপ। এই কথা বলে তিন তালাক দেন আমাকে। তারপরেই আমি থানায় অভিযোগ দায়ের করি। আমার বিচার চাই।" পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/

```