Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইল, ল্যাপটপ, টাকা না ছুঁয়েই জীবাণুমুক্ত করা যাবে, নতুন প্রযুক্তি আনল ডিআরডিও  

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বিশেষজ্ঞরা বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। বিশেষ করে মোবাইল, ল্যাপটপ বা টাকা থেকে যাতে এই ভাইরাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার এই সংক্রান্ত এক প্রযুক্তি নি

মোবাইল, ল্যাপটপ, টাকা না ছুঁয়েই জীবাণুমুক্ত করা যাবে, নতুন প্রযুক্তি আনল ডিআরডিও  

শেষ আপডেট: 11 May 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বিশেষজ্ঞরা বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। বিশেষ করে মোবাইল, ল্যাপটপ বা টাকা থেকে যাতে এই ভাইরাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার এই সংক্রান্ত এক প্রযুক্তি নিয়ে এল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ডিআরডিও )-এর হায়দরাবাদের এক ল্যাব। জানা গিয়েছে এই ল্যাবে এমন এক প্রযুক্তি তৈরি করা হয়েছে যাতে না ছুঁয়েই মোবাইল ফোন, আইপ্যাড, ল্যাপটপ, টাকা, ব্যাঙ্কের চালান প্রভৃতি জীবাণুমুক্ত করা সম্ভব হবে। তার জন্য যে প্রযুক্তি নিয়ে আসা হয়েছে তার নাম ডিফেন্স রিসার্চ আলট্রাভায়োলেট স্যানিটাইজার ( ডিআরইউভিএস )। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, এই পদ্ধতিতে একটি ক্যাবিনেট তৈরি করা হয়েছে। সেই ক্যাবিনেটের মধ্যে যে বস্তুকে জীবাণুমুক্ত করতে হবে সেটি রেখে রিমোটের মাধ্যমে তা বন্ধ করতে পারবেন। তারপর নিজে থেকেই সেই বস্তু জীবাণুমুক্ত হবে। একবার কাজ শুরু হওয়ার পরে বস্তুটি আলট্রা ভায়োলেট ক্যাবিনেটের ( ইউভিসি ) মধ্যে ৩৬০ ডিগ্রি এক্সপোজার পাবে অর্থাৎ তার প্রতিটি অংশ খুঁটিয়ে জীবাণুমুক্ত করা হবে। একবার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে নিজে থেকেই সেই ক্যাবিনেট স্লিপ মোডে চলে যাবে। বস্তুটিও আপনা থেকেই ক্যাবিনেটের বাইরে বেরিয়ে আসবে।

আরও পড়ুন ভারতেই তৈরি হচ্ছে অ্যান্টিবডি চিহ্নিত করার ‘এলাইজা টেস্ট’ কিট, স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে বানাচ্ছে পুণের ল্যাব

প্রতিরক্ষামন্ত্রকের তরফে টুইট করে এই বিষয়ে জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, “ডিআরডিও হায়দরাবাদের আরসিআই ল্যাবে এই অটোমেটিক কনট্যাক্টলেস ইউভিসি স্যানিটাইজেশন ক্যাবিনেট বানানো হয়েছে, যার নাম ডিফেন্স রিসার্চ আলট্রাভায়োলেট স্যানিটাইজার। এর মাধ্যমে মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ, টাকা, ব্যাঙ্কের চেক, চালান, পাসবই, পেপার, এনভেলপ সবকিছু জীবাণুমুক্ত করা সম্ভব হবে। টাকা জীবাণুমুক্ত করার জন্য একটি অটোমেটেড ইউভিসি কারেন্সি স্যানিটাইজেশন ডিভাইস তৈরি করা হয়েছে, যার নাম ‘নোটসক্লিন’।” জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই এই প্রযুক্তি বিভিন্ন জায়গায় ব্যবহার করা শুরু হবে। ফলে এইসব নিত্যপ্রয়োজনীয় বস্তুর মাধ্যমে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমে যাবে।

```