বউ চান করে না, ডিভোর্স চাইল স্বামী
দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হলে বিচ্ছেদের পথে যান অনেকেই। কিন্তু তাই বলে চান না করা কি কখনও হতে পারে বিচ্ছেদের কারণ! এমনটাই হয়েছে। বউ চান করে না অভিযোগ তুলে বিচ্ছেদের মামলা করেছেন এক ব্যক্তি।
সম্প্রতি এমন ঘটনা
শেষ আপডেট: 25 January 2019 03:04
দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হলে বিচ্ছেদের পথে যান অনেকেই। কিন্তু তাই বলে চান না করা কি কখনও হতে পারে বিচ্ছেদের কারণ! এমনটাই হয়েছে। বউ চান করে না অভিযোগ তুলে বিচ্ছেদের মামলা করেছেন এক ব্যক্তি।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বিহারের মাসোড়া জেলাতে। সেখানকার এক ব্যক্তি আদালতে গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রী চান করেন না। ফলে তাঁর সঙ্গে থাকা অসম্ভব হয়ে পড়ছে। তিনি বিচ্ছেদ চান। এই ঘটনা শুনে আদালতের তরফে তাঁর স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠানো হয়।
নোটিস পেয়ে তাঁর স্ত্রী মহিলা কমিশনে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। স্বামী-স্ত্রী দুজনকেই ডেকে পাঠানো হয় মহিলা কমিশনে। সেখানে গিয়ে ওই ব্যক্তি জানান, তাঁর স্ত্রী খুব নোংরা ভাবে থাকেন। দিনের পর দিন চান করেন না। গায়ে এত গন্ধ যে কাছে যাওয়া যায় না। চান না করে চুলে উকুন হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন ওই ব্যক্তি। তিনি এও জানান, শুধু চান না করা নয়, নিজের আশেপাশের সব কিছুই নোংরা করে রাখেন তাঁর স্ত্রী।
সব কথা শোনার পর মহিলা কমিশনের আধিকারিকরা বুঝতে পারেন, ওই মহিলার কাউন্সেলিংয়ের প্রয়োজন। তাঁরা ওই ব্যক্তিকে বোঝান, কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সমস্যা দূর হয়ে যায়। এর জন্য বিচ্ছেদের প্রয়োজন নেই। অনেক বোঝানোর পর ওই ব্যক্তি আদালত থেকে ডিভোর্সের মামলা তুলে নেন।
ইতিমধ্যেই ওই মহিলার কাউন্সেলিং শুরু হয়েছে বলে খবর। তাঁকে পরিষ্কার থাকার সুবিধা ও ভালো দিক সম্বন্ধে বোঝাচ্ছেন মহিলা কমিশনের সদস্যরা। তাঁদের আশা, ধীরে ধীরে নিজের স্বভাব পালটে ফেলবেন মহিলা।