Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অসমে ডিটেনশন ক্যাম্প দেখতে গিয়ে গ্রেফতার মানবাধিকার কর্মীরা, এলাকায় উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো: ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করার জন্য অসমে ঢুকতেই দিল্লির মানবাধিকার সংগঠনের সদস্যদের গ্রেফতার করল অসম পুলিশ। এই গ্রেফতারিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে। জানা গিয়েছে, ‘সংবিধান বাঁচাও, নাগরিকতা বাঁচাও এ

অসমে ডিটেনশন ক্যাম্প দেখতে গিয়ে গ্রেফতার মানবাধিকার কর্মীরা, এলাকায় উত্তেজনা

শেষ আপডেট: 28 February 2020 11:07

দ্য ওয়াল ব্যুরো: ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করার জন্য অসমে ঢুকতেই দিল্লির মানবাধিকার সংগঠনের সদস্যদের গ্রেফতার করল অসম পুলিশ। এই গ্রেফতারিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে। জানা গিয়েছে, ‘সংবিধান বাঁচাও, নাগরিকতা বাঁচাও এবং দেশ বানাও’-এর ডাক দিয়ে অসমে যাচ্ছিলেন একাধিক মানবাধিকার কর্মী। তাঁদের উদ্দেশ্য ছিল জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় নাম না থাকা নাগরিকদের জন্য যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, তা পরিদর্শন করা। কিন্তু পশ্চিমবঙ্গ সীমান্ত পার করার পরে অসমে ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁদের গ্রেফতার করে অসম পুলিশ। যে বাসে করে তাঁরা এসেছিলেন, সেই বাসটিকেও আটক করা হয়। এই ঘটনার পরে মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, তাঁদের অসমে ঢোকার উদ্দেশ্য ছিল একমাত্র ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করা। অন্য কোনও কর্মসূচি তাঁদের ছিল না। শান্তিপূর্ণ এই কর্মসূচি করতেও বাধা দিল পুলিশ। পুলিশ আটকানোর আগে অবশ্য সীমান্ত লাগোয়া এলাকায় মিছিল করেন মানবাধিকার কর্মীরা। তাঁদের সঙ্গে অনেক সাধারণ মানুষও মিছিলে পা মেলান। পুলিশ গ্রেফতার করার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অনেকেই এই গ্রেফতারির বিরোধিতা করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশকে। অসম পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, রাজ্যের অনেক জায়গাতে ১৪৪ ধারা জারি করা আছে। এই পরিস্থিতিতে বাইরের কেউ এলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। তখন পুলিশকেই জবাবদিহি করতে হবে। তাই এই নিয়ে কোনওরকমের ঝুঁকি নিতে চায়নি পুলিশ। বেশি ভেতরে ঢোকার আগে সীমান্ত থেকেই গ্রেফতার করা হয় তাঁদের।

```